জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ফোন করে ‘সব ফাঁস করে দেওয়ার’ হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শুক্রবার (৩১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
রাশেদ খাঁনের দাবি, বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে নাসীরুদ্দীন পাটওয়ারী তাকে ফোন করে বলেন, তিনি যেন তার বিরুদ্ধে আর কোনো বক্তব্য না দেন। বিনিময়ে তিনিও রাশেদ খাঁনের বিরুদ্ধে কথা বলবেন না।
পোস্টে রাশেদ খাঁন লিখেছেন, তিনি পাটওয়ারীকে বলেন—প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী, কন্যা ও মন্ত্রীদের নিয়ে আপত্তিকর বক্তব্য বন্ধ করলে বিষয়টি তিনি বিবেচনা করবেন।
তার দাবি, ওইদিন রাতে পাটওয়ারী আবার ফোন করে বলেন, ‘আপনি তো আমার বিরুদ্ধে বলেছেন, আমি কিন্তু সব বলে দেব।’ একই সঙ্গে তিনি নাহিদ ও আসিফের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ প্রকাশ করার হুমকি দেন বলেও দাবি করেন রাশেদ খাঁন।
রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, তিনি এর জবাবে বলেন, ‘যা আছে সব ফাঁস করে দিন।’
ফ্ল্যাট ও অর্থ নেওয়ার অভিযোগ প্রসঙ্গে
রাশেদ খাঁন জানান, ফোনালাপে পাটওয়ারী তার ফ্ল্যাট কেনা এবং এ সংক্রান্ত নথি থাকার দাবি করেছেন।
তবে রাশেদ খাঁন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তার কোনো ফ্ল্যাট নেই এবং নাহিদ বা আসিফের কাছ থেকে তিনি কখনো কোনো অর্থ নেননি।
তিনি আরও দাবি করেন, তার বিরুদ্ধে যেসব তথ্য কারও কাছে রয়েছে, সেগুলো প্রকাশ করে দেওয়া হোক।
‘ভুল বুঝেছে ভেবেছিলাম’
ফেসবুক পোস্টের শেষ অংশে রাশেদ খাঁন বলেন, পাটওয়ারীর আগের ফোন পাওয়ার পর তিনি মনে করেছিলেন, হয়তো তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন এবং তাকে সুযোগ দেওয়া উচিত।
তবে পরদিন আবার আগের মতো বক্তব্য দেওয়ায় তিনি হতাশ হয়েছেন বলেও উল্লেখ করেন।
এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬