সোমবার, ২৫ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

লাহোর থানায় এফআইআর, তদন্ত শুরু

পাকিস্তানি এমপিএ সাকিবের বিরুদ্ধে মডেল মোমিনার হয়রানি হুমকির অভিযোগ

মডেল ও অভিনেত্রী মোমিনা ইকবাল। ছবি : সংগৃহীত

পাকিস্তানের পাঞ্জাবে ক্ষমতাসীন দল সাকিব চাধার-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন মডেল ও অভিনেত্রী মোমিনা ইকবাল

জিও টিভির প্রতিবেদনে বলা হয়, মোমিনা ২২ মে লাহোরের চুং থানায় দায়ের করা এফআইআরে অভিযোগ করেন, সাকিব চাধার তাকে ও তার হবু স্বামীকে ফোনে হুমকি দিচ্ছেন এবং ব্ল্যাকমেল করছেন।

অভিনেত্রীর দাবি, প্রস্তাব প্রত্যাখ্যান করার পর থেকেই তিনি অশালীন ভাষা ব্যবহার ও মানসিক হয়রানি শুরু করেন। এমনকি হোয়াটসঅ্যাপ বার্তা ও ভিডিও কলের মাধ্যমে চাপ সৃষ্টি করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

তিনি আরও জানান, তার পরিবারের সদস্যদেরও হুমকিমূলক বার্তা পাঠানো হয়েছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এ ঘটনায় জানিয়েছেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তদন্তে কোনো বাধা দেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

#পাকিস্তান #সাকিবচাধার #মোমিনাইকবাল

চেকপোস্ট

সোমবার, ২৫ মে ২০২৬

পাকিস্তানি এমপিএ সাকিবের বিরুদ্ধে মডেল মোমিনার হয়রানি হুমকির অভিযোগ

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

পাকিস্তানের পাঞ্জাবে ক্ষমতাসীন দল সাকিব চাধার-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন মডেল ও অভিনেত্রী মোমিনা ইকবাল

জিও টিভির প্রতিবেদনে বলা হয়, মোমিনা ২২ মে লাহোরের চুং থানায় দায়ের করা এফআইআরে অভিযোগ করেন, সাকিব চাধার তাকে ও তার হবু স্বামীকে ফোনে হুমকি দিচ্ছেন এবং ব্ল্যাকমেল করছেন।

অভিনেত্রীর দাবি, প্রস্তাব প্রত্যাখ্যান করার পর থেকেই তিনি অশালীন ভাষা ব্যবহার ও মানসিক হয়রানি শুরু করেন। এমনকি হোয়াটসঅ্যাপ বার্তা ও ভিডিও কলের মাধ্যমে চাপ সৃষ্টি করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

তিনি আরও জানান, তার পরিবারের সদস্যদেরও হুমকিমূলক বার্তা পাঠানো হয়েছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এ ঘটনায় জানিয়েছেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তদন্তে কোনো বাধা দেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত