পাকিস্তানি এমপিএ সাকিবের বিরুদ্ধে মডেল মোমিনার হয়রানি হুমকির অভিযোগ
পাকিস্তানের পাঞ্জাবে ক্ষমতাসীন দল সাকিব চাধার-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন মডেল ও অভিনেত্রী মোমিনা ইকবাল।জিও টিভির প্রতিবেদনে বলা হয়, মোমিনা ২২ মে লাহোরের চুং থানায় দায়ের করা এফআইআরে অভিযোগ করেন, সাকিব চাধার তাকে ও তার হবু স্বামীকে ফোনে হুমকি দিচ্ছেন এবং ব্ল্যাকমেল করছেন।অভিনেত্রীর দাবি, প্রস্তাব প্রত্যাখ্যান করার পর থেকেই তিনি অশালীন ভাষা ব্যবহার ও মানসিক হয়রানি শুরু করেন। এমনকি হোয়াটসঅ্যাপ বার্তা ও ভিডিও কলের মাধ্যমে চাপ সৃষ্টি করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।তিনি আরও জানান, তার পরিবারের সদস্যদেরও হুমকিমূলক বার্তা পাঠানো হয়েছে।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এ ঘটনায় জানিয়েছেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তদন্তে কোনো বাধা দেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।