শনিবার, ০৯ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

স্বেচ্ছাশ্রমে মশাবাহিত রোগ প্রতিরোধ

পাঁচবিবিতে পরিছন্নতা অভিযান শুরু, ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ

ছবি: চেকপোস্ট

পরিছন্ন পাঁচবিবি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ  এই প্রতিপাদ্য কে সামনে রেখে   জয়পুরহাটের পাঁচবিবিতে ডেঙ্গু সহ মশাবাহিত রোগ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্ব-স্ব কর্মক্ষেত্র, বাসস্থান ও সংলগ্ন এলাকায় পরিস্কার পরিছন্নতা অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়।

শনিবার (৯ মে)  সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও পাঁচবিবি পৌরসভার সহযোগিতায় পৌর পার্কে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। 

এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সারাদেশে পরিস্কার পরিছন্নতা রাখার যে নির্দেশনা দিয়েছেন সেই আলোকে এ উপজেলায় স্ব স্ব কর্মস্থল, বাসস্থান পরিস্কার ও পরিছন্নতার মাধ্যমে ডেঙ্গু সহ মশা  বাহিত রোগের প্রার্দুভাব থেকে সমাজ ও সাধারণ মানুষকে রক্ষা করতে পারি। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র প্রার্থী আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক আবু তাহের, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়তের সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, পৌর প্রকৌশলী মারুফ হোসেন সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

#পাঁচবিবি #ডেঙ্গুপ্রতিরোধ #পরিছন্নতা

চেকপোস্ট

শনিবার, ০৯ মে ২০২৬

পাঁচবিবিতে পরিছন্নতা অভিযান শুরু, ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

পরিছন্ন পাঁচবিবি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ  এই প্রতিপাদ্য কে সামনে রেখে   জয়পুরহাটের পাঁচবিবিতে ডেঙ্গু সহ মশাবাহিত রোগ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্ব-স্ব কর্মক্ষেত্র, বাসস্থান ও সংলগ্ন এলাকায় পরিস্কার পরিছন্নতা অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়।

শনিবার (৯ মে)  সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও পাঁচবিবি পৌরসভার সহযোগিতায় পৌর পার্কে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। 

এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সারাদেশে পরিস্কার পরিছন্নতা রাখার যে নির্দেশনা দিয়েছেন সেই আলোকে এ উপজেলায় স্ব স্ব কর্মস্থল, বাসস্থান পরিস্কার ও পরিছন্নতার মাধ্যমে ডেঙ্গু সহ মশা  বাহিত রোগের প্রার্দুভাব থেকে সমাজ ও সাধারণ মানুষকে রক্ষা করতে পারি। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র প্রার্থী আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক আবু তাহের, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়তের সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, পৌর প্রকৌশলী মারুফ হোসেন সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত