মঙ্গলবার, ১২ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

প্রথম ধাপে ৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য

পরিবেশ রক্ষায় মহাপরিকল্পনা ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ

ছবি: সংগৃহীত

দেশে পরিবেশ রক্ষায় বড় ধরনের উদ্যোগ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এটি বিএনপির নির্বাচনি ইশতেহার অনুযায়ী অন্যতম অগ্রাধিকারমূলক কর্মসূচি হিসেবে বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে।

সোমবার ১১ মে এ লক্ষ্যে গঠিত বৃক্ষরোপণ কর্মসূচি সেলের দ্বিতীয় সভায় সভাপতিত্ব করেন বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি সেলের সভাপতি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং নির্বাচনি ইশতেহার অনুযায়ী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সরকারের অন্যতম অগ্রাধিকার। এই কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর সমন্বিতভাবে কাজ করবে।

পরিকল্পনা অনুযায়ী স্থানীয় সরকার বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং সড়ক ও মহাসড়ক বিভাগসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত করে কার্যক্রম পরিচালনা করা হবে।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানান, ২০২৬ সালের মধ্যে প্রথম ধাপে ৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, মাটির ধরন ও পরিবেশ অনুযায়ী উপযুক্ত প্রজাতির গাছ নির্বাচন করে রোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।

সরকারি উদ্যোগে এই বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচিকে দেশের পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা হিসেবে দেখা হচ্ছে।

#বাংলাদেশ_খবর #বৃক্ষরোপণ_কর্মসূচি #পরিবেশ_রক্ষা

চেকপোস্ট

মঙ্গলবার, ১২ মে ২০২৬

পরিবেশ রক্ষায় মহাপরিকল্পনা ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

দেশে পরিবেশ রক্ষায় বড় ধরনের উদ্যোগ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এটি বিএনপির নির্বাচনি ইশতেহার অনুযায়ী অন্যতম অগ্রাধিকারমূলক কর্মসূচি হিসেবে বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে।

সোমবার ১১ মে এ লক্ষ্যে গঠিত বৃক্ষরোপণ কর্মসূচি সেলের দ্বিতীয় সভায় সভাপতিত্ব করেন বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি সেলের সভাপতি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং নির্বাচনি ইশতেহার অনুযায়ী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সরকারের অন্যতম অগ্রাধিকার। এই কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর সমন্বিতভাবে কাজ করবে।

পরিকল্পনা অনুযায়ী স্থানীয় সরকার বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং সড়ক ও মহাসড়ক বিভাগসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত করে কার্যক্রম পরিচালনা করা হবে।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানান, ২০২৬ সালের মধ্যে প্রথম ধাপে ৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, মাটির ধরন ও পরিবেশ অনুযায়ী উপযুক্ত প্রজাতির গাছ নির্বাচন করে রোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।

সরকারি উদ্যোগে এই বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচিকে দেশের পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা হিসেবে দেখা হচ্ছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত