পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা-র সাতখামার এলাকায় অবস্থিত শুভেচ্ছা ফিলিং স্টেশন-এ জ্বালানি তেল সংগ্রহে দেখা গেছে এক অভিনব ও শৃঙ্খলাপূর্ণ দৃশ্য। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তি কমাতে মোটরসাইকেল চালকরা তাদের হেলমেট সারিবদ্ধভাবে রেখে সিরিয়াল নিশ্চিত করছেন।
বর্তমানে জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধি ও সরবরাহ সংকটের কারণে দেশের বিভিন্ন পাম্পে ভিড় বেড়েছে। এ অবস্থায় দীর্ঘ সময় রোদে দাঁড়িয়ে থাকা চালকদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়ায় তারা নিজেরাই বেছে নিয়েছেন এই সৃজনশীল পদ্ধতি।
সরেজমিনে দেখা যায়, পাম্পের সামনে মোটরসাইকেলের পরিবর্তে সারি করে রাখা হয়েছে কয়েক ডজন হেলমেট। চালকরা দূরে ছায়াযুক্ত স্থানে অবস্থান করছেন এবং হেলমেটের ক্রমানুসারে পর্যায়ক্রমে তেল সংগ্রহ করছেন।
এই উদ্যোগের ফলে পাম্প এলাকায় বিশৃঙ্খলা কমেছে। ধাক্কাধাক্কি কিংবা আগে তেল নেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট অপ্রীতিকর ঘটনাও অনেকটাই এড়ানো সম্ভব হচ্ছে। স্থানীয় চালকদের মতে, এই পদ্ধতিতে সময় ও শ্রম দুটোই সাশ্রয় হচ্ছে।
ফিলিং স্টেশন কর্তৃপক্ষও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, গ্রাহকদের সচেতনতা ও শৃঙ্খলা তেল বিতরণ প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করেছে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, যান্ত্রিক ভিড় নিয়ন্ত্রণে এই ‘হেলমেট সিরিয়াল’ পদ্ধতি অন্যান্য জনাকীর্ণ স্থানেও অনুসরণযোগ্য একটি ইতিবাচক উদাহরণ হতে পারে।

রোববার, ২৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬