রাজধানীর নয়াপল্টনে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে বিএনপির শ্রমিক সমাবেশ শুরু হয়েছে। শুক্রবার (১ মে) দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এ সমাবেশ ঘিরে সকাল থেকেই রাজধানীসহ ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে দলে দলে নেতাকর্মীরা নয়াপল্টনে আসতে থাকেন। জুমার নামাজের পর মিছিলের ঢল নামে পুরো এলাকায়।
সমাবেশস্থলে অংশগ্রহণকারী অনেক নেতাকর্মী লাল ক্যাপ, টি শার্ট, ব্যানার ও ঢোল নিয়ে উপস্থিত হন। স্লোগান ও করতালিতে মুখর হয়ে ওঠে নয়াপল্টন এলাকা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলেও তিনি উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, এই সমাবেশে স্মরণকালের সবচেয়ে বড় জনসমাগম ঘটবে।
জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করছেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেইন। তিনি বলেন, ঢাকার আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চল থেকেও শ্রমিকরা সমাবেশে যোগ দিতে এসেছেন।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬