শনিবার, ২৩ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

নোয়াপাড়া বাজারে অগ্নিকাণ্ড: মুহূর্তেই ভস্মীভূত এমবি ফার্নিচার

ছবি : চেকপোস্ট নিউজ,

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ফার্নিচারের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক।

শনিবার (২৪ মে) ভোর সাড়ে ৪টার দিকে বাজারের এমবি ফার্নিচার দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে এবং আসবাবপত্র, কাঠ ও অন্যান্য মালামাল পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর শায়েস্তাগঞ্জের দুটি এবং মাধবপুরের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা। তবে ততক্ষণে দোকানের অধিকাংশ মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।

দোকান মালিক আল আমিন বলেন, সব শেষ হয়ে গেল। বহু বছরের পরিশ্রম এক রাতেই ছাই হয়ে গেছে। এখন কীভাবে আবার ঘুরে দাঁড়াব বুঝতে পারছি না।

মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মনতোষ মল্লিক জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

#অগ্নিকাণ্ড #হবিগঞ্জ #ফার্নিচার_দোকান

চেকপোস্ট

শনিবার, ২৩ মে ২০২৬

নোয়াপাড়া বাজারে অগ্নিকাণ্ড: মুহূর্তেই ভস্মীভূত এমবি ফার্নিচার

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ফার্নিচারের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক।

শনিবার (২৪ মে) ভোর সাড়ে ৪টার দিকে বাজারের এমবি ফার্নিচার দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে এবং আসবাবপত্র, কাঠ ও অন্যান্য মালামাল পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর শায়েস্তাগঞ্জের দুটি এবং মাধবপুরের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা। তবে ততক্ষণে দোকানের অধিকাংশ মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।

দোকান মালিক আল আমিন বলেন, সব শেষ হয়ে গেল। বহু বছরের পরিশ্রম এক রাতেই ছাই হয়ে গেছে। এখন কীভাবে আবার ঘুরে দাঁড়াব বুঝতে পারছি না।

মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মনতোষ মল্লিক জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত