ঝালকাঠি সদর হাসপাতালে খাবার খাওয়ানোর কথা বলে ৬০ বছর বয়সী এক নারীকে বাইরে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন ঝালকাঠির কৃষ্ণকাঠি এলাকার মো. বেলাল সিকদার এবং বাসন্ডা ইউনিয়নের বিকনা গ্রামের মো. নাসির মল্লিক।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ৩টার দিকে সদর হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে ওই নারীকে খাবার খাওয়ানোর কথা বলে বাইরে ডেকে নেওয়া হয়। পরে মোটরসাইকেলে করে তাঁকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে একাধিক ব্যক্তি তাঁকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
ভোরে ওই নারী হাসপাতালে ফিরে এসে কান্নাকাটি শুরু করলে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়।
ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার জানান, ওই নারী ঘটনার আগে হাসপাতালে ভর্তি ছিলেন না। ঘটনার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্তের জন্য হাসপাতালের সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে দেওয়া হয়েছে।
ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে রাখা হয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬