বুধবার, ১২ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন

তাহিরপুরে র‍্যাবের অভিযান, ১১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

অভিযানে গ্রেপ্তার করা হয় আলি হোসেন ও এনামুল নামে দুই ব্যক্তিকে। ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জের তাহিরপুরে র‍্যাব-৯-এর অভিযানে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানাধীন বালিজুরি ইউনিয়নের বালিজুরি পূর্বহাটি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গ্রেপ্তার করা হয় আলি হোসেন (৩৫) ও এনামুল (৩৫) নামে দুই ব্যক্তিকে। তারা দুজনই তাহিরপুর উপজেলার বালিজুরি এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, তল্লাশির সময় গ্রেপ্তারদের হেফাজতে থাকা দুটি কালো রঙের বায়ুরোধক পলিথিন থেকে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

র‍্যাব-৯ জানিয়েছে, মাদকবিরোধী গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

#ইয়াবা_উদ্ধার #র‍্যাব_অভিযান #তাহিরপুর_সংবাদ

চেকপোস্ট

বুধবার, ১২ আগস্ট ২০২৬

তাহিরপুরে র‍্যাবের অভিযান, ১১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

সুনামগঞ্জের তাহিরপুরে র‍্যাব-৯-এর অভিযানে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানাধীন বালিজুরি ইউনিয়নের বালিজুরি পূর্বহাটি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গ্রেপ্তার করা হয় আলি হোসেন (৩৫) ও এনামুল (৩৫) নামে দুই ব্যক্তিকে। তারা দুজনই তাহিরপুর উপজেলার বালিজুরি এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, তল্লাশির সময় গ্রেপ্তারদের হেফাজতে থাকা দুটি কালো রঙের বায়ুরোধক পলিথিন থেকে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

র‍্যাব-৯ জানিয়েছে, মাদকবিরোধী গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত