বুধবার, ১২ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

কম শিক্ষার্থী, তবুও ফল বিপর্যয়

মানিকগঞ্জে ছয় শিক্ষকের ৫ পরীক্ষার্থী, তাও ৪ জন ফেল

ছবি : চেকপোস্ট

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার শিরীন আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফলে দেখা দিয়েছে হতাশাজনক চিত্র। বিদ্যালয়ে ৬ জন শিক্ষক থাকলেও চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৫ শিক্ষার্থীর মধ্যে ৪ জনই ফেল করেছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে এসএসসির ফল প্রকাশের পর ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ফলাফলে এ তথ্য জানা যায়।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর শিরীন আলী চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার জন্য ৫ শিক্ষার্থী নিবন্ধন করেছিল। সবাই ছিল মানবিক বিভাগের শিক্ষার্থী। তবে পরীক্ষায় অংশ নেয় ৪ জন। ফলাফলে মাত্র একজন শিক্ষার্থী পাস করেছে, বাকি তিনজন ফেল করেছে।

স্থানীয় অভিভাবকদের অভিযোগ, শিক্ষার্থী সংখ্যা কম থাকায় প্রত্যেক শিক্ষার্থীর প্রতি শিক্ষকদের বাড়তি নজর দেওয়ার সুযোগ থাকার কথা। কিন্তু এমন ফলাফল দেখে তারা হতাশ। বিষয়টি তদন্ত করে দুর্বলতার কারণ খুঁজে বের করার দাবি জানিয়েছেন তারা।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলী বলেন, বিদ্যালয়ে বর্তমানে ৬ জন শিক্ষক কর্মরত আছেন। এ বছর ৫ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধন করলেও একজন পরীক্ষার্থী অংশ নেয়নি। ফলাফল উন্নত করতে দ্রুত অভিভাবকদের নিয়ে সভা করা হবে।

এ বিষয়ে হরিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু হানিফা বলেন, যেসব বিদ্যালয়ের ফলাফল আশানুরূপ হয়নি, সেসব প্রতিষ্ঠানকে সতর্ক করা হবে। পাশাপাশি সমন্বয় সভার মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হবে।

#মানিকগঞ্জসংবাদ #এসএসসিরফলাফল #শিক্ষাব্যবস্থা

চেকপোস্ট

বুধবার, ১২ আগস্ট ২০২৬

মানিকগঞ্জে ছয় শিক্ষকের ৫ পরীক্ষার্থী, তাও ৪ জন ফেল

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার শিরীন আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফলে দেখা দিয়েছে হতাশাজনক চিত্র। বিদ্যালয়ে ৬ জন শিক্ষক থাকলেও চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৫ শিক্ষার্থীর মধ্যে ৪ জনই ফেল করেছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে এসএসসির ফল প্রকাশের পর ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ফলাফলে এ তথ্য জানা যায়।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর শিরীন আলী চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার জন্য ৫ শিক্ষার্থী নিবন্ধন করেছিল। সবাই ছিল মানবিক বিভাগের শিক্ষার্থী। তবে পরীক্ষায় অংশ নেয় ৪ জন। ফলাফলে মাত্র একজন শিক্ষার্থী পাস করেছে, বাকি তিনজন ফেল করেছে।

স্থানীয় অভিভাবকদের অভিযোগ, শিক্ষার্থী সংখ্যা কম থাকায় প্রত্যেক শিক্ষার্থীর প্রতি শিক্ষকদের বাড়তি নজর দেওয়ার সুযোগ থাকার কথা। কিন্তু এমন ফলাফল দেখে তারা হতাশ। বিষয়টি তদন্ত করে দুর্বলতার কারণ খুঁজে বের করার দাবি জানিয়েছেন তারা।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলী বলেন, বিদ্যালয়ে বর্তমানে ৬ জন শিক্ষক কর্মরত আছেন। এ বছর ৫ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধন করলেও একজন পরীক্ষার্থী অংশ নেয়নি। ফলাফল উন্নত করতে দ্রুত অভিভাবকদের নিয়ে সভা করা হবে।

এ বিষয়ে হরিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু হানিফা বলেন, যেসব বিদ্যালয়ের ফলাফল আশানুরূপ হয়নি, সেসব প্রতিষ্ঠানকে সতর্ক করা হবে। পাশাপাশি সমন্বয় সভার মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত