বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

তদন্তের পর পরবর্তী সিদ্ধান্ত

নোবিপ্রবিতে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যান অব্যাহতি

অব্যাহতি পাওয়া অধ্যাপক ড. ফিরোজ আহমেদ। ছবি : সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জাতীয় সংগীত পরিবেশনের সময় ডিজিটাল স্ক্রিনে শেখ হাসিনার ছবি প্রদর্শনের ঘটনায় অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদকে চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতির নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী স্বাক্ষরিত অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, তদন্ত ও বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম।

গত ১৭ সেপ্টেম্বর বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে মাইক্রোবায়োলজি বিভাগের আয়োজনে ‘ইন্টারন্যাশনাল মাইক্রোঅর্গানিজম ডে-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান হয়। জাতীয় সংগীত চলাকালে ডিজিটাল স্ক্রিনে প্রদর্শিত ব্যাকগ্রাউন্ড ভিডিওর শেষ অংশে শেখ হাসিনার ছবি ভেসে ওঠে। বিষয়টি নজরে আসার পর ভিডিও বন্ধ করে পরে শুধু অডিওর মাধ্যমে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

ঘটনার পর মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ এবং অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. খন্দকার ফাহমিদা সুলতানাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তারা ইতোমধ্যে ওই নোটিশের জবাব দিয়েছেন।

ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দিতে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দিনকে।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গাজী মো. মহসিন এবং সদস্য-সচিব হিসেবে রয়েছেন প্রক্টর অধ্যাপক এএফএম আরিফুর রহমান।

নোবিপ্রবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী জানিয়েছেন, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার বিষয়ে মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক ও আয়োজকরা জানান, অনুষ্ঠান আয়োজনের ব্যস্ততার কারণে প্রজেক্টরে চালানো ইউটিউবের ভিডিওটি আগে সম্পূর্ণভাবে পর্যালোচনা করা হয়নি। ফলে ভিডিওটির শেষ অংশে থাকা ছবিটি অনাকাঙ্ক্ষিতভাবে প্রদর্শিত হয়। 

#নোবিপ্রবি #শেখহাসিনা #জাতীয়সংগীত

চেকপোস্ট

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

নোবিপ্রবিতে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যান অব্যাহতি

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত