কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গাউসিয়া কমিটি বাংলাদেশ, বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশরাত শাহরিয়ার অপ্রতিমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাদ এশা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে অপ্রতিমের রুহের মাগফিরাত, শোকসন্তপ্ত পরিবারের ধৈর্য এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আমতলী শাহী জামে মসজিদের মুফতি শাহজাদা মুহাম্মদ বাদরুদ্দোজা আল কাদরী। তিনি ফাতেহা-ই-ইয়াজদাহমের তাৎপর্য, ইসালে সাওয়াব এবং মরহুমের জন্য দোয়া ও মাগফিরাতের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
গাউসিয়া কমিটি বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাইদুর রহমান বলেন, “পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আয়োজিত এই দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে আমরা মহান আল্লাহর দরবারে ইশরাত শাহরিয়ার অপ্রতিমের রুহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ যেন মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য দান করেন। আমিন।”

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬