বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

শিক্ষা-গবেষণা ও উন্নয়নে ঐকমত্যের আহ্বান

জাবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন

অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন। ছবি : চেকপোস্ট

দীর্ঘ প্রায় ২৩ মাস শূন্য থাকার পর জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) কোষাধ্যক্ষ (ট্রেজারার) পদে যোগ দিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উদ্ভিদরোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে যোগদানপত্রে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রকৃত উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। মানসম্মত শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করতে সবাইকে প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধ হতে হবে। একটি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন মতাদর্শ থাকতে পারে, তবে শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের স্বার্থে সবাইকে ঐকমত্যে পৌঁছাতে হবে।

তিনি আরও বলেন, “সবকিছুর আগে এই বিশ্ববিদ্যালয়কে নিজেদের মনে করে ভালোবাসতে হবে। ক্যাম্পাসের একটি ইট ভেঙে গেলে বা নষ্ট হলে সেটি রক্ষা করার দায়িত্বও আমাদের। কারণ, এখান থেকেই আমাদের পরিচয় ও রিজিক আসে।”

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় পরিচালনায় একজন কোষাধ্যক্ষের প্রয়োজন ছিল। অবশেষে সেই পদে নিয়োগ সম্পন্ন হয়েছে। এ প্রক্রিয়ার প্রয়োজনীয়তা তুলে ধরতে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা বিভিন্ন সংবাদ ও ফিচারের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলেও উল্লেখ করেন তিনি।

উপাচার্য বলেন, “আমি দায়িত্ব গ্রহণের পর জামালপুর বিশ্ববিদ্যালয়কে নিয়ে নানা প্রতিকূল কথা শুনতে হয়েছে। তবে আমরা ইতোমধ্যেই নিজেদের কাজের ছাপ রাখতে শুরু করেছি। সরকার আমাদের চার বছরের জন্য দায়িত্ব দিয়েছে, হয়তো কালকেও সরিয়ে দিতে পারে। তবে আমরা যতদিন থাকব, সবাইকে সঙ্গে নিয়ে এমন কিছু স্থায়ী কাজের ছাপ রেখে যেতে চাই, যাতে ভবিষ্যতে জামালপুর বিশ্ববিদ্যালয় আমাদের কাজকে স্মরণ করে।”

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জাবিপ্রবির প্রথম কোষাধ্যক্ষ হিসেবে ২০২১ সালের ৫ মে নিয়োগ পেয়েছিলেন তৎকালীন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা অতিরিক্ত সচিব মোহাম্মদ আবদুল মান্নান। পরবর্তীতে তাঁকে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (জিডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলে ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর তিনি ওই পদে যোগ দেন। এরপর থেকেই জাবিপ্রবির কোষাধ্যক্ষ পদটি শূন্য ছিল।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেনকে জাবিপ্রবির কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়।

অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদরোগতত্ত্ব (Plant Pathology) বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি ২০১৪ সালে জার্মানি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণার প্রধান ক্ষেত্রের মধ্যে রয়েছে আণবিক উদ্ভিদরোগতত্ত্ব, রোগ সৃষ্টিকারী প্রজাতি শনাক্তকরণ এবং জৈবিক উপায়ে উদ্ভিদের রোগ দমন। ধানের ব্লাস্ট রোগ প্রতিরোধ ও উপকূলীয় টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা নিয়েও তাঁর আন্তর্জাতিক গবেষণা রয়েছে। তিনি বাংলাদেশ ফাইটোপ্যাথোলজিক্যাল সোসাইটির আজীবন সদস্য এবং বাকৃবি সম্প্রসারণ কেন্দ্রের সঙ্গে যুক্ত।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম, অধ্যাপক ড. জি. এইচ. এম. সাগর, অধ্যাপক ড. মো. তৌহিদুজ্জামান খান, অধ্যাপক ড. মো. আশিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে জাবিপ্রবির প্রক্টর, প্রভোস্ট, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং জাতীয়তাবাদী ছাত্রদল জাবিপ্রবি শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Image

#জাবিপ্রবি #জামালপুরবিজ্ঞানওপ্রযুক্তিবিশ্ববিদ্যালয় #মোহাম্মদআলীহোসেন

চেকপোস্ট

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

জাবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত