বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

শেষ আসন পূরণ

নুসরাত তাবাসসুম এমপি, গেজেট প্রকাশ করল ইসি

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম-কে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৫ মে) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান সাংবাদিকদের জানান, সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র দাখিলের পর নুসরাত তাবাসসুমকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয় এবং তার নামে গেজেট প্রকাশ করা হয়েছে।

এর আগে সরকারি চাকরি সংক্রান্ত জটিলতায় একই জোটের আরেক প্রার্থী মনিরা শারমিন-এর মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল করা হয়। পরে নির্ধারিত সময় পার হওয়ার ১৯ মিনিট পর নুসরাত তাবাসসুম মনোনয়ন জমা দিলে তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা।

পরবর্তীতে তিনি আদালতের শরণাপন্ন হলে আদালত তার মনোনয়ন গ্রহণ ও আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী মনোনয়নপত্র গ্রহণ করে যাচাই-বাছাই শেষে ২ মে তা বৈধ ঘোষণা করা হয়।

এদিকে মনিরা শারমিন তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আদালতে রিট আবেদন করেন এবং শুনানি শেষ না হওয়া পর্যন্ত গেজেট প্রকাশ না করার অনুরোধ জানান। তবে সোমবার (৪ মে) হাইকোর্টের একটি বেঞ্চ রিটটি শুনতে অপারগতা প্রকাশ করে অন্য বেঞ্চে পাঠিয়ে দেয়।

ইসি সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদের আসন বণ্টনে বিভিন্ন জোটের মধ্যে মোট ৫০টি সংরক্ষিত নারী আসন ভাগ করা হয়। এর মধ্যে নুসরাত তাবাসসুম ৫০তম সদস্য হিসেবে নির্বাচিত হলেন। এর আগে বাকি ৪৯ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ইতোমধ্যে শপথ নিয়েছেন।

#বাংলাদেশ_পুলিশ_ #সংসদ #নির্বাচন_কমিশন

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

নুসরাত তাবাসসুম এমপি, গেজেট প্রকাশ করল ইসি

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম-কে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৫ মে) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান সাংবাদিকদের জানান, সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র দাখিলের পর নুসরাত তাবাসসুমকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয় এবং তার নামে গেজেট প্রকাশ করা হয়েছে।

এর আগে সরকারি চাকরি সংক্রান্ত জটিলতায় একই জোটের আরেক প্রার্থী মনিরা শারমিন-এর মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল করা হয়। পরে নির্ধারিত সময় পার হওয়ার ১৯ মিনিট পর নুসরাত তাবাসসুম মনোনয়ন জমা দিলে তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা।

পরবর্তীতে তিনি আদালতের শরণাপন্ন হলে আদালত তার মনোনয়ন গ্রহণ ও আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী মনোনয়নপত্র গ্রহণ করে যাচাই-বাছাই শেষে ২ মে তা বৈধ ঘোষণা করা হয়।

এদিকে মনিরা শারমিন তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আদালতে রিট আবেদন করেন এবং শুনানি শেষ না হওয়া পর্যন্ত গেজেট প্রকাশ না করার অনুরোধ জানান। তবে সোমবার (৪ মে) হাইকোর্টের একটি বেঞ্চ রিটটি শুনতে অপারগতা প্রকাশ করে অন্য বেঞ্চে পাঠিয়ে দেয়।

ইসি সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদের আসন বণ্টনে বিভিন্ন জোটের মধ্যে মোট ৫০টি সংরক্ষিত নারী আসন ভাগ করা হয়। এর মধ্যে নুসরাত তাবাসসুম ৫০তম সদস্য হিসেবে নির্বাচিত হলেন। এর আগে বাকি ৪৯ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ইতোমধ্যে শপথ নিয়েছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত