নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল ১০টার দিকে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিসা ধুলিয়া মালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম শ্যামল (২৭)। তিনি ওই এলাকার সুবাস ও সাবিত্রী দম্পতির ছেলে।
পরিবারের দাবি অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত ১১টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে কোনো এক সময় নিজ শোবার ঘরের চালের তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
তারা আরও জানান, শ্যামল দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং বিয়ের পর স্ত্রী তাকে ছেড়ে চলে যান। এসব কারণে তিনি হতাশাগ্রস্ত ছিলেন বলে পরিবারের ধারণা।
খাতামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রানা পাইলট বাবু বলেন, “ছেলেটি মানসিকভাবে অসুস্থ ছিল, অনেক চিকিৎসাও করা হয়েছিল। শেষ পর্যন্ত এই ঘটনা ঘটল। পরিবারটি খুবই দরিদ্র।”
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং ইউপি চেয়ারম্যানের অনুরোধে লাশ থানায় না এনে প্রাথমিকভাবে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬