বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অনুমোদন পেল নতুন এডহক কমিটি

নিলফা বয়রা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি লাইজু আক্তার

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বয়রা উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজসেবী লাইজু আক্তার। নতুন কমিটি অনুমোদনের পর বুধবার (১৬ সেপ্টেম্বর) বিদ্যালয়ে তাকে ফুল দিয়ে স্বাগত জানান শিক্ষক, শিক্ষার্থী ও কমিটির সদস্যরা।

সকালে বিদ্যালয়ের নিয়মিত সমাবেশে লাইজু আক্তারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন শিকদারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা, এসআরও নং-৭৩-আইন/২০২৪-এর ৬৪(১) ধারার আওতায় নতুন এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিটি ছয় মাসের জন্য অনুমোদিত হয়েছে। এ-সংক্রান্ত পত্রের ইস্যুর তারিখ ৬ সেপ্টেম্বর ২০২৬।

নতুন কমিটিতে সভাপতি লাইজু আক্তারের পাশাপাশি সদস্য হিসেবে রয়েছেন বিদ্যালয়ের সাধারণ শিক্ষক সদস্য নিত্যানন্দ গোলদার এবং অভিভাবক সদস্য মেহেদী হাসান।

বিদ্যালয় সূত্রে আরও জানা গেছে, নিত্যানন্দ গোলদার ১৯৯১ সালের ২ নভেম্বর নিলফা বয়রা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন।

টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নে অবস্থিত নিলফা বয়রা উচ্চ বিদ্যালয়টি ১৯১৭ সালে প্রতিষ্ঠিত। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি স্থানীয় শিক্ষার্থীদের শিক্ষাদানে ভূমিকা রেখে আসছে।

নতুন সভাপতিকে স্বাগত জানানোর অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার পরিবেশ এবং সার্বিক উন্নয়ন নিয়ে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম. মুক্তার হোসেন মোল্লাও উপস্থিত ছিলেন। তিনি বিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

এম. মুক্তার হোসেন মোল্লা বলেন, নিলফা বয়রা উচ্চ বিদ্যালয় এলাকার পুরোনো ও গুরুত্বপূর্ণ একটি শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষা কার্যক্রমের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নেও সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে এলাকার সংসদ সদস্য এস এম জিলানীর মাধ্যমে বিদ্যালয়ের প্রয়োজনীয় উন্নয়ন সহযোগিতার বিষয়টি তুলে ধরা হবে বলেও জানান তিনি।

দায়িত্ব পাওয়ার পর লাইজু আক্তার বলেন, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও কার্যকর ও সুন্দর করার পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়াতে কাজ করবেন তিনি।

এ ছাড়া প্রতিষ্ঠানের প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন নতুন এডহক কমিটির সভাপতি।

নিলফা বয়রা উচ্চ বিদ্যালয়ের EIIN: ১০৯৬৫৯। প্রতিষ্ঠানটি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় অবস্থিত এবং ঢাকা শিক্ষা বোর্ডের অধিভুক্ত।

চেকপোস্ট

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

নিলফা বয়রা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি লাইজু আক্তার

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত