বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

২০ মিনিটে নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

নীলফামারীতে সিলিন্ডার বিস্ফোরণ, আগুনে পুড়ল ৫ দোকান

ছবি: চেকপোস্ট

নীলফামারীর সৈয়দপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার ৪ মে দিবাগত রাত পৌনে ১১টার দিকে শহরের কয়া মিস্ত্রিপাড়া বাইপাস সড়কের বসুনিয়া মোড়ে এ ঘটনা ঘটে। একটি খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হোটেলের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। লেলিহান শিখায় পাশের দোকানগুলোতেও আগুন ধরে যায়, ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন হোটেল ব্যবসায়ী বাবলু, অটো পার্টস দোকান মালিক মো. আলম, ওয়েল্ডিং ওয়ার্কশপ মালিক দুলাল হোসেন, কাপড়ের দোকান মালিক মো. শরিফুল ইসলাম এবং ব্রয়লার মুরগি ব্যবসায়ী আব্দুল মজিদ।

সৈয়দপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু হাশেম জানান, আগুনে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দ্রুত তৎপরতায় মাত্র ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং প্রায় ২০ লাখ টাকার মালামাল রক্ষা করা গেছে।

#অগ্নিকাণ্ড #নীলফামারী #সৈয়দপুর

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

নীলফামারীতে সিলিন্ডার বিস্ফোরণ, আগুনে পুড়ল ৫ দোকান

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

নীলফামারীর সৈয়দপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার ৪ মে দিবাগত রাত পৌনে ১১টার দিকে শহরের কয়া মিস্ত্রিপাড়া বাইপাস সড়কের বসুনিয়া মোড়ে এ ঘটনা ঘটে। একটি খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হোটেলের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। লেলিহান শিখায় পাশের দোকানগুলোতেও আগুন ধরে যায়, ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন হোটেল ব্যবসায়ী বাবলু, অটো পার্টস দোকান মালিক মো. আলম, ওয়েল্ডিং ওয়ার্কশপ মালিক দুলাল হোসেন, কাপড়ের দোকান মালিক মো. শরিফুল ইসলাম এবং ব্রয়লার মুরগি ব্যবসায়ী আব্দুল মজিদ।

সৈয়দপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু হাশেম জানান, আগুনে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দ্রুত তৎপরতায় মাত্র ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং প্রায় ২০ লাখ টাকার মালামাল রক্ষা করা গেছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত