শুক্রবার, ০১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সৈয়দপুর থানায় মামলা, আসামি কারাগারে

নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ৩৭০ ইয়াবাসহ যুবক আটক

ছবি: চেকপোস্ট

নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে। এ ঘটনায় শুক্রবার (১ মে) সৈয়দপুর থানায় মামলা দায়ের করা হয়েছে, মামলা নং-০২।

গ্রেফতার যুবকের নাম মো. জামাল হোসেন (২৪)। তিনি রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার শিলকাটাছড়া এলাকার বাসিন্দা। তিনি কিছুদিন ধরে কক্সবাজার সদর উপজেলার পাহাড়তলী ইসলামপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩০ এপ্রিল) রাতে ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বোতলাগাড়ী মাঝাপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় জনৈক হাসিনুর ওরফে হাসানের বাড়ি থেকে মো. জামাল হোসেনকে আটক করা হয়।

পরে তার ব্যবহৃত কালো রঙের একটি ব্যাগ তল্লাশি করে হলুদ ঢাকনাযুক্ত সাদা প্লাস্টিকের পাত্রের ভেতর রাখা দুইটি জিপার পলিথিনে মোট ৩৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মতলুবর রহমান বলেন, গ্রেফতার ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

#মাদকবিরোধী_অভিযান #নীলফামারী #ডিবি_পুলিশ

চেকপোস্ট

শুক্রবার, ০১ মে ২০২৬

নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ৩৭০ ইয়াবাসহ যুবক আটক

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে। এ ঘটনায় শুক্রবার (১ মে) সৈয়দপুর থানায় মামলা দায়ের করা হয়েছে, মামলা নং-০২।

গ্রেফতার যুবকের নাম মো. জামাল হোসেন (২৪)। তিনি রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার শিলকাটাছড়া এলাকার বাসিন্দা। তিনি কিছুদিন ধরে কক্সবাজার সদর উপজেলার পাহাড়তলী ইসলামপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩০ এপ্রিল) রাতে ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বোতলাগাড়ী মাঝাপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় জনৈক হাসিনুর ওরফে হাসানের বাড়ি থেকে মো. জামাল হোসেনকে আটক করা হয়।

পরে তার ব্যবহৃত কালো রঙের একটি ব্যাগ তল্লাশি করে হলুদ ঢাকনাযুক্ত সাদা প্লাস্টিকের পাত্রের ভেতর রাখা দুইটি জিপার পলিথিনে মোট ৩৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মতলুবর রহমান বলেন, গ্রেফতার ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত