বুধবার, ১০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে পুলিশের তদন্ত

জয় বাংলা স্লোগানে নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

ছবি : চেকপোস্ট

নেত্রকোনা শহরের মগরা নদীর তীরে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) রাত সাড়ে ৩টার দিকে শহরের জয়নগর এলাকায় মোক্তারপাড়া সেতুর দক্ষিণ পাশে অবস্থিত স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার পর বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিচ্ছেন। ভিডিওটি ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক ঘটনাস্থলে এসে স্মৃতিস্তম্ভে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে তারা দ্রুত স্থান ত্যাগ করে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, স্মৃতিস্তম্ভের বিভিন্ন অংশে আগুনের চিহ্ন রয়েছে। আগুনে নিচের অংশের কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে মো. তরিকুল ইসলাম বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত নেত্রকোনার ১৭ জন শহীদের স্মরণে প্রায় ১৪ লাখ টাকা ব্যয়ে স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়। উদ্বোধনের পর থেকে এটি শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জানানোর অন্যতম প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

#নেত্রকোনা_নিউজ #জুলাই_স্মৃতিস্তম্ভ #অগ্নিসংযোগ_ঘটনা

চেকপোস্ট

বুধবার, ১০ জুন ২০২৬

জয় বাংলা স্লোগানে নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

নেত্রকোনা শহরের মগরা নদীর তীরে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) রাত সাড়ে ৩টার দিকে শহরের জয়নগর এলাকায় মোক্তারপাড়া সেতুর দক্ষিণ পাশে অবস্থিত স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার পর বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিচ্ছেন। ভিডিওটি ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক ঘটনাস্থলে এসে স্মৃতিস্তম্ভে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে তারা দ্রুত স্থান ত্যাগ করে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, স্মৃতিস্তম্ভের বিভিন্ন অংশে আগুনের চিহ্ন রয়েছে। আগুনে নিচের অংশের কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে মো. তরিকুল ইসলাম বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত নেত্রকোনার ১৭ জন শহীদের স্মরণে প্রায় ১৪ লাখ টাকা ব্যয়ে স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়। উদ্বোধনের পর থেকে এটি শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জানানোর অন্যতম প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত