কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৩টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার সকালে মহাসড়কে দায়িত্ব পালনকালে উল্টো পথে চলা একটি অটোরিকশা আটক করে হাইওয়ে পুলিশ। এ নিয়ে চালক ও স্থানীয় কয়েকজনের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়।
পরে অটোরিকশা চালকের চিৎকারে ১০০ থেকে ১৫০ জনের একটি দল ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে কনস্টেবল ইউসুফ আলী ও রাব্বি ইসলাম আহত হন এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়।
এসপি আনিসুজ্জামান আরও জানান, সিসি ক্যামেরা ফুটেজ, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা ও সরকারি সম্পদ ক্ষতিসাধনের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬