বুধবার, ১০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

র‌্যাব-৯ এর অভিযানে ধরা পড়ল অভিযুক্ত

ঈদে বাড়ি ফেরার পথে ১১ লাখ টাকার ডাকাতি, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ছবি : চেকপোস্ট

হবিগঞ্জের মাধবপুরে সংঘটিত আলোচিত ডাকাতি মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

বুধবার (১০ জুন) সকালে র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার ঘিলাতলী এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তি হলেন সেলিম হাজারী (২৮)। তিনি মাধবপুর উপজেলার ঘিলাতলী গ্রামের বাসিন্দা।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ২২ মে ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় বসবাসকারী মোজাহিদুল ইসলাম পরিবার নিয়ে নিজ বাড়িতে ফেরার পথে রাত আনুমানিক ২টার দিকে মাধবপুরের বহরা ইউনিয়নের লবণমুড়া ব্রিজ এলাকায় সংঘবদ্ধ ডাকাত দলের কবলে পড়েন।

অভিযোগ অনুযায়ী, ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের কাছ থেকে নগদ অর্থ, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকার মালামাল লুট করে নেয়।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মাধবপুর থানা-এ ডাকাতির মামলা দায়ের করেন। পরে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মামলার অন্যতম পলাতক আসামি সেলিম হাজারীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

#র‍্যাব৯ #হবিগঞ্জ_নিউজ #মাধবপুর_ডাকাতি

চেকপোস্ট

বুধবার, ১০ জুন ২০২৬

ঈদে বাড়ি ফেরার পথে ১১ লাখ টাকার ডাকাতি, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

হবিগঞ্জের মাধবপুরে সংঘটিত আলোচিত ডাকাতি মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

বুধবার (১০ জুন) সকালে র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার ঘিলাতলী এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তি হলেন সেলিম হাজারী (২৮)। তিনি মাধবপুর উপজেলার ঘিলাতলী গ্রামের বাসিন্দা।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ২২ মে ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় বসবাসকারী মোজাহিদুল ইসলাম পরিবার নিয়ে নিজ বাড়িতে ফেরার পথে রাত আনুমানিক ২টার দিকে মাধবপুরের বহরা ইউনিয়নের লবণমুড়া ব্রিজ এলাকায় সংঘবদ্ধ ডাকাত দলের কবলে পড়েন।

অভিযোগ অনুযায়ী, ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের কাছ থেকে নগদ অর্থ, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকার মালামাল লুট করে নেয়।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মাধবপুর থানা-এ ডাকাতির মামলা দায়ের করেন। পরে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মামলার অন্যতম পলাতক আসামি সেলিম হাজারীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত