শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

র‌্যাবের অভিযানে মোবাইল-কম্পিউটার জব্দ

নীলফামারীতে অনলাইন জুয়ার আসর ভেঙে দিল র‌্যাব, আটক ৪

অনলাইন ক্যাসিনো চক্রের ৪ সদস্য আটক। ছবি : চেকপোস্ট

সৈয়দপুর উপজেলায় অনলাইনভিত্তিক ক্যাসিনো জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন সহোদর ভাইসহ চার যুবককে আটক করেছে র‌্যাব-১৩

সোমবার (২৫ মে) উপজেলার খাতামধুপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন হাসানুর রহমান, সোহেল রানা, সাইফুল ইসলাম ও রিপন চন্দ্র রায়।

মো. আশরাফুল কবীর জানান, আটক ব্যক্তিরা বিভিন্ন অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধ জুয়ার কার্যক্রম পরিচালনা করছিলেন। তারা বিকাশ, উপায়সহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার মাধ্যমে লেনদেন করতেন।

র‌্যাবের দাবি, থাইল্যান্ডভিত্তিক একটি অনলাইন ক্যাসিনো চক্রের সঙ্গে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। অভিযানে ১০টি মোবাইল ফোন, একটি কম্পিউটার ও নগদ ১ লাখ ৪১ হাজার টাকা জব্দ করা হয়।

পরে আটক চারজনকে সৈয়দপুর থানা-এ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

#র‍্যাব_অভিযান #সৈয়দপুর #অনলাইন_জুয়া

চেকপোস্ট

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

নীলফামারীতে অনলাইন জুয়ার আসর ভেঙে দিল র‌্যাব, আটক ৪

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

সৈয়দপুর উপজেলায় অনলাইনভিত্তিক ক্যাসিনো জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন সহোদর ভাইসহ চার যুবককে আটক করেছে র‌্যাব-১৩

সোমবার (২৫ মে) উপজেলার খাতামধুপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন হাসানুর রহমান, সোহেল রানা, সাইফুল ইসলাম ও রিপন চন্দ্র রায়।

মো. আশরাফুল কবীর জানান, আটক ব্যক্তিরা বিভিন্ন অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধ জুয়ার কার্যক্রম পরিচালনা করছিলেন। তারা বিকাশ, উপায়সহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার মাধ্যমে লেনদেন করতেন।

র‌্যাবের দাবি, থাইল্যান্ডভিত্তিক একটি অনলাইন ক্যাসিনো চক্রের সঙ্গে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। অভিযানে ১০টি মোবাইল ফোন, একটি কম্পিউটার ও নগদ ১ লাখ ৪১ হাজার টাকা জব্দ করা হয়।

পরে আটক চারজনকে সৈয়দপুর থানা-এ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত