চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মল্লিকপুর হাটে মাছ বিক্রির সময় দীর্ঘদিন ধরে কম ওজন দেওয়ার অভিযোগে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করেছেন ক্রেতারা। শনিবার (১ আগস্ট) এ ঘটনায় বাজারে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাটের কিছু মাছ বিক্রেতার বিরুদ্ধে ক্রেতাদের কম ওজন দিয়ে প্রতারণার অভিযোগ ছিল। বিষয়টি নিয়ে ক্রেতাদের মধ্যে অসন্তোষ থাকলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় শনিবার আবারও একই ধরনের অভিযোগ ওঠে। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা ও ক্রেতারা একত্রিত হয়ে প্রতিবাদ শুরু করেন।
বিক্ষোভের একপর্যায়ে কম ওজনে বিক্রি করা কিছু মাছ বাজারে ফেলে দেন বিক্ষোভকারীরা। একই সঙ্গে প্রতারণার প্রতীক হিসেবে একটি দাঁড়িপাল্লা ভাঙচুর করা হয়। এতে হাট এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করে।
এ সময় উপস্থিত ক্রেতারা বাজারে নিয়মিত প্রশাসনিক নজরদারি, মাছসহ সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক ওজন নিশ্চিত করা এবং প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার দাবি জানান।
স্থানীয়দের মতে, নিয়মিত বাজার মনিটরিং ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হলে ক্রেতাদের সঙ্গে প্রতারণা বন্ধ হবে এবং বাজারে শৃঙ্খলা ফিরে আসবে।

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬