বুধবার, ১০ জুন ২০২৬
চেকপোস্ট

নলছিটিতে খয়রাবাদ নদী ভাঙন আতঙ্ক, মানববন্ধনে ক্ষতিগ্রস্তদের বিক্ষোভ

ঝালকাঠির নলছিটি উপজেলায় খয়রাবাদ নদীর ভাঙন রোধ এবং ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।রোববার (৭ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ সংলগ্ন নলছিটি-দপদপিয়া সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দপদপিয়া ইউনিয়নের খয়রাবাদ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।মানববন্ধনে বক্তব্য দেন বাসদের বরিশাল জেলা সমন্বয়ক ডা. মনিষা চক্রবর্তী, দপদপিয়া ইউনিয়ন নদী ভাঙন প্রতিরোধ কমিটির সদস্য সচিব মো. রমজান আকন হৃদয়, আহ্বায়ক ফরিদ আহমদ, সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্য, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের গাজী বেলাল হোসেন, বাসদ নেতা শহিদুল ইসলাম, কৃষক ফ্রন্টের উপদেষ্টা আমিনুর রহমান এবং স্থানীয় ভুক্তভোগীরা।বক্তারা বলেন, খয়রাবাদ নদীর অব্যাহত ভাঙনে নদীতীরবর্তী মানুষের ঘরবাড়ি, কৃষিজমি ও জীবিকার উৎস বিলীন হয়ে যাচ্ছে। অনেক পরিবার ইতোমধ্যে সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। বর্ষা মৌসুমে ভাঙনের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ভাঙন রোধে কার্যকর উদ্যোগ না নেওয়ায় স্থানীয়দের দুর্ভোগ চরমে পৌঁছেছে। দ্রুত স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ, নদীভাঙন প্রতিরোধ এবং ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা দ্রুত পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

নলছিটিতে খয়রাবাদ নদী ভাঙন আতঙ্ক, মানববন্ধনে ক্ষতিগ্রস্তদের বিক্ষোভ