মঙ্গলবার, ১৯ মে ২০২৬
চেকপোস্ট

আটোয়ারীর দক্ষিণ দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ে জমজমাট বার্ষিক ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ৭৬ নং দক্ষিণ দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ ১৮ মে ২০২৬ তারিখে জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড্ডয়ন এবং কুচকাওয়াজের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক টোকেন্দ্রনাথ বর্মন, ম্যানেজিং কমিটির সভাপতি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা অংশ নেয় বিভিন্ন প্রতিযোগিতায়-যেমন খুশি তেমন সাজো, ১০০ ও ২০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ এবং বিস্কুট দৌড়। এছাড়াও ছাত্রদের জন্য মোরগ লড়াই এবং ছাত্রীদের জন্য দড়ি লাফ প্রতিযোগিতা ছিল বিশেষ আকর্ষণ।শিক্ষকদের দক্ষ পরিচালনায় পুরো মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। শিক্ষার্থীদের অংশগ্রহণ ও দর্শকদের করতালিতে বিদ্যালয় প্রাঙ্গণ আনন্দঘন পরিবেশে মুখরিত হয়ে ওঠে।বিকেলে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ও আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিক্ষার পাশাপাশি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আরও উদ্যমী করে তোলে। শেষে প্রধান শিক্ষক সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে ২০২৬ সালের ক্রীড়া প্রতিযোগিতার সফল সমাপ্তি ঘোষণা করেন।

আটোয়ারীর দক্ষিণ দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ে জমজমাট বার্ষিক ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণ