মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান জোরদার

নওগাঁর ধামইরহাটে সাবেক আওয়ামী লীগ নেতা পুলিশের হাতে গ্রেফতার

গ্রেফতারকৃত মো. শাহজাহান আলী। ছবি : চেকপোস্ট

নওগাঁর ধামইরহাট উপজেলায় বিশেষ অভিযানে মো. শাহজাহান আলী নামে এক সাবেক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সারাদেশে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ধামইরহাট থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। অভিযানে তাকে নিজ এলাকা থেকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মো. শাহজাহান আলী ধামইরহাট উপজেলার উমার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্থিতিশীল রাখতে চিরুনি অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।

#নওগাঁ_সংবাদ #ধামইরহাট #পুলিশ_অভিযান

চেকপোস্ট

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

নওগাঁর ধামইরহাটে সাবেক আওয়ামী লীগ নেতা পুলিশের হাতে গ্রেফতার

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

নওগাঁর ধামইরহাট উপজেলায় বিশেষ অভিযানে মো. শাহজাহান আলী নামে এক সাবেক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সারাদেশে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ধামইরহাট থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। অভিযানে তাকে নিজ এলাকা থেকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মো. শাহজাহান আলী ধামইরহাট উপজেলার উমার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্থিতিশীল রাখতে চিরুনি অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত