নওগাঁর ধামইরহাট পৌর শাখা জিয়া সংসদের ৪৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়েছে।জেলা জিয়া সংসদের সভাপতি সেতু মৈত্র তাঁর কার্যালয়ে নতুন এই কমিটির ঘোষণা দেন। একই সঙ্গে জেলা সভাপতি সেতু মৈত্র এবং সাধারণ সম্পাদক মো: শিপলু হোসেন বাহাদুরের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির অনুমোদন সম্পন্ন হয়।নতুন কমিটিতে মোঃ মনিরুল ইসলাম হিরো সভাপতি, মোঃ ছাব্বির হাসান সাধারণ সম্পাদক এবং মোঃ মাসুদ রানা সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।কমিটি ঘোষণা ও অনুমোদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জিয়া সংসদের সাধারণ সম্পাদক মো: শিপলু হোসেন (বাহাদুর), সাংগঠনিক সম্পাদক তারেক রহমান, কার্যকরী সদস্য মো: সাজিদ ও মো: সাব্বিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।নবগঠিত কমিটির নেতারা জানিয়েছেন, ধামইরহাট পৌর এলাকায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করতে তারা একযোগে কাজ করবেন।