মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

চোরাকারবারি পলাতক

কুড়িগ্রামে ধানের গোলায় মিললো বিপুল ভারতীয় পণ্য, পুলিশ অভিযান

ছবি : চেকপোস্ট

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর সীমান্ত এলাকার একটি বাড়ির ধানের গোলা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার, ভূরুঙ্গামারী সার্কেলের নেতৃত্বে কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের ঝাউকুটি গ্রামে অভিযান চালানো হয়। অভিযানটি চালানো হয় চোরাকারবারি জহুরুল ইসলামের বাড়িতে।

অভিযানে তার ধানের গোলা থেকে ভারতীয় বিভিন্ন কসমেটিকস, পাপড় এবং প্যান্ট পিসসহ বিপুল পরিমাণ পণ্য উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মালামাল থানায় নিয়ে যাওয়া হয়।

অভিযান চলাকালে অভিযুক্ত জহুরুল ইসলাম বাড়িতে উপস্থিত না থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, সীমান্তবর্তী দুর্গম এলাকা হওয়ায় এ ধরনের চোরাচালান রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

#কুড়িগ্রাম #পুলিশ_অভিযান #সীমান্ত_চোরাচালান

চেকপোস্ট

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

কুড়িগ্রামে ধানের গোলায় মিললো বিপুল ভারতীয় পণ্য, পুলিশ অভিযান

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর সীমান্ত এলাকার একটি বাড়ির ধানের গোলা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার, ভূরুঙ্গামারী সার্কেলের নেতৃত্বে কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের ঝাউকুটি গ্রামে অভিযান চালানো হয়। অভিযানটি চালানো হয় চোরাকারবারি জহুরুল ইসলামের বাড়িতে।

অভিযানে তার ধানের গোলা থেকে ভারতীয় বিভিন্ন কসমেটিকস, পাপড় এবং প্যান্ট পিসসহ বিপুল পরিমাণ পণ্য উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মালামাল থানায় নিয়ে যাওয়া হয়।

অভিযান চলাকালে অভিযুক্ত জহুরুল ইসলাম বাড়িতে উপস্থিত না থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, সীমান্তবর্তী দুর্গম এলাকা হওয়ায় এ ধরনের চোরাচালান রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত