রোববার, ২৬ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

উদ্ধার ফেয়ারডিল সিরাপ ও ট্যাবলেট

নওগাঁর ধামইরহাটে বিজিবির ঝটিকা অভিযান

নওগাঁর ধামইরহাটে বিজিবির ঝটিকা অভিযান
ছবি: চেকপোস্ট

নওগাঁর ধামইরহাট সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪) বিজিবি। অভিযানে ৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি অন্য একটি অভিযানে মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয় ৫০ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা ব্যাটালিয়নের (১৪) বিজিবি অধীনস্থ চকমৈরাম বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, একই ব্যাটালিয়নের আরেকটি টহল দল পৃথক অভিযানে সীমান্ত এলাকায় অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলে সেখান থেকে ৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধামইরহাট থানায় সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪) বিজিবি আরও জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা জোরদার করতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।

#ধামইরহাট #মাদকবিরোধীঅভিযান #বিজিবি

চেকপোস্ট

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

নওগাঁর ধামইরহাটে বিজিবির ঝটিকা অভিযান

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

নওগাঁর ধামইরহাট সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪) বিজিবি। অভিযানে ৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি অন্য একটি অভিযানে মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয় ৫০ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা ব্যাটালিয়নের (১৪) বিজিবি অধীনস্থ চকমৈরাম বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, একই ব্যাটালিয়নের আরেকটি টহল দল পৃথক অভিযানে সীমান্ত এলাকায় অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলে সেখান থেকে ৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধামইরহাট থানায় সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪) বিজিবি আরও জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা জোরদার করতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত