রোববার, ২৬ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ঘটনায় হত্যা মামলা

কুড়িগ্রামে স্ত্রীকে ফিরিয়ে আনতে গিয়ে যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ এলাকায় স্ত্রীকে ফিরিয়ে আনতে গিয়ে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের শিকার হয়ে রুবেল মিয়া (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

গত শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় শনিবার (২৫ এপ্রিল) ভূরুঙ্গামারী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিহত রুবেল মিয়া একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রুবেল মিয়া ও তার স্ত্রী জেসমিন বেগমের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। গত বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনতে তিনি শ্বশুরবাড়িতে যান। সেখানে যাওয়ার পর তার ওপর নির্যাতনের অভিযোগ ওঠে।

পরিবারের দাবি অনুযায়ী, জেসমিন বেগম, তার বড় ভাই মিজানুর রহমানসহ কয়েকজন মিলে তাকে শারীরিকভাবে আঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় থানায় হত্যা মামলা গ্রহণ করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিহতের বাবা আব্দুল জলিল বলেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

#কুড়িগ্রাম #ভূরুঙ্গামারী #হত্যাকাণ্ড

চেকপোস্ট

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

কুড়িগ্রামে স্ত্রীকে ফিরিয়ে আনতে গিয়ে যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ এলাকায় স্ত্রীকে ফিরিয়ে আনতে গিয়ে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের শিকার হয়ে রুবেল মিয়া (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

গত শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় শনিবার (২৫ এপ্রিল) ভূরুঙ্গামারী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিহত রুবেল মিয়া একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রুবেল মিয়া ও তার স্ত্রী জেসমিন বেগমের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। গত বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনতে তিনি শ্বশুরবাড়িতে যান। সেখানে যাওয়ার পর তার ওপর নির্যাতনের অভিযোগ ওঠে।

পরিবারের দাবি অনুযায়ী, জেসমিন বেগম, তার বড় ভাই মিজানুর রহমানসহ কয়েকজন মিলে তাকে শারীরিকভাবে আঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় থানায় হত্যা মামলা গ্রহণ করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিহতের বাবা আব্দুল জলিল বলেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত