শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

১৪৪ বছরে খুলনা

শিববাড়ি এলাকায় মিলনমেলা, বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর নগরী

ছবি: চেকপোস্ট

খুলনার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর শিববাড়ি মোড় এলাকায় উৎসবমুখর পরিবেশে মিলনমেলায় পরিণত হয়। তীব্র দাবদাহ উপেক্ষা করে সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংস্কৃতিক কর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্বদের অংশগ্রহণে দিনটি হয়ে ওঠে প্রাণবন্ত।

সকাল সাড়ে ১০টার দিকে ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্রের তালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।

খুলনার ১৪৪তম জন্মদিনের উদ্বোধন করেন নজরুল ইসলাম মঞ্জু, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক। তিনি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবেও বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী, নগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা এবং নগর জামায়াতের আমির অধ্যাপক মাহফুজুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১৮৮২ সালের ২৫ এপ্রিল ব্রিটিশ সরকারের গেজেট নোটিফিকেশনের মাধ্যমে খুলনা জেলা প্রতিষ্ঠিত হয়। এর আগে ১৮৪২ সালে ভৈরব-রূপসা নদীবিধৌত এলাকায় প্রশাসনিক কাঠামো গড়ে ওঠে। পরবর্তীতে ভৌগোলিক গুরুত্ব ও প্রশাসনিক সম্প্রসারণের কারণে খুলনা অঞ্চলটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়।

জন্মদিন উপলক্ষে আগের দিন (২৪ এপ্রিল) গল্লামারী ময়ূর নদী-তে ব্যতিক্রমধর্মী ভেলা বাইচের আয়োজন করা হয়। এতে তেরখাদা উপজেলার একটি দল প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে।

সার্বিকভাবে দিনব্যাপী এই আয়োজন নগরবাসীর মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে দেয় এবং খুলনার ঐতিহ্য ও উন্নয়ন সম্ভাবনাকে নতুনভাবে তুলে ধরে।

#খুলনা #খুলনার_জন্মদিন #শিববাড়ি_উৎসব

চেকপোস্ট

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

শিববাড়ি এলাকায় মিলনমেলা, বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর নগরী

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

খুলনার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর শিববাড়ি মোড় এলাকায় উৎসবমুখর পরিবেশে মিলনমেলায় পরিণত হয়। তীব্র দাবদাহ উপেক্ষা করে সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংস্কৃতিক কর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্বদের অংশগ্রহণে দিনটি হয়ে ওঠে প্রাণবন্ত।

সকাল সাড়ে ১০টার দিকে ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্রের তালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।

খুলনার ১৪৪তম জন্মদিনের উদ্বোধন করেন নজরুল ইসলাম মঞ্জু, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক। তিনি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবেও বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী, নগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা এবং নগর জামায়াতের আমির অধ্যাপক মাহফুজুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১৮৮২ সালের ২৫ এপ্রিল ব্রিটিশ সরকারের গেজেট নোটিফিকেশনের মাধ্যমে খুলনা জেলা প্রতিষ্ঠিত হয়। এর আগে ১৮৪২ সালে ভৈরব-রূপসা নদীবিধৌত এলাকায় প্রশাসনিক কাঠামো গড়ে ওঠে। পরবর্তীতে ভৌগোলিক গুরুত্ব ও প্রশাসনিক সম্প্রসারণের কারণে খুলনা অঞ্চলটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়।

জন্মদিন উপলক্ষে আগের দিন (২৪ এপ্রিল) গল্লামারী ময়ূর নদী-তে ব্যতিক্রমধর্মী ভেলা বাইচের আয়োজন করা হয়। এতে তেরখাদা উপজেলার একটি দল প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে।

সার্বিকভাবে দিনব্যাপী এই আয়োজন নগরবাসীর মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে দেয় এবং খুলনার ঐতিহ্য ও উন্নয়ন সম্ভাবনাকে নতুনভাবে তুলে ধরে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত