সোমবার, ২৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মাদক কেলেঙ্কারিতে এলাকায় চাঞ্চল্য

বিজিবির হাতে ছাত্রদল নেতা সহ ২ জন আটক!

বিজিবির হাতে ছাত্রদল নেতা সহ ২ জন আটক!
ছবি: সংগৃহীত

রাঙামাটির লংগদু উপজেলাতে ইয়াবা সেবনের সময় দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দুপুরে গুলশাখালী ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকার একটি ফার্মেসিতে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, ফার্মেসির ভেতরে বসে ইয়াবা সেবনের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

স্থানীয়দের দাবি, আটক দুইজনের মধ্যে একজন হলেন গুলশাখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শামীম (২৬) এবং অন্যজন ফার্মেসির মালিক মোকসেদুল (৩০)। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও অন্যান্য অনিয়মের অভিযোগ ছিল বলে জানা গেছে।

ঘটনার পরপরই স্থানীয় ছাত্রদল কর্তৃপক্ষ সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামীমকে সকল পদ থেকে বহিষ্কার করে।

লংগদু থানা পুলিশ জানায়, বিজিবি তাদের আটক করে থানায় হস্তান্তর করে। পরে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, শুধু গ্রেপ্তার নয়, মাদকের উৎস চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি তরুণদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

তাদের মতে, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ নিশ্চিত করা গেলে এলাকাকে মাদকমুক্ত রাখা সম্ভব হবে।

#মাদকবিরোধীঅভিযান #বিজিবি #লংগদু

চেকপোস্ট

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

বিজিবির হাতে ছাত্রদল নেতা সহ ২ জন আটক!

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

রাঙামাটির লংগদু উপজেলাতে ইয়াবা সেবনের সময় দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দুপুরে গুলশাখালী ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকার একটি ফার্মেসিতে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, ফার্মেসির ভেতরে বসে ইয়াবা সেবনের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

স্থানীয়দের দাবি, আটক দুইজনের মধ্যে একজন হলেন গুলশাখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শামীম (২৬) এবং অন্যজন ফার্মেসির মালিক মোকসেদুল (৩০)। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও অন্যান্য অনিয়মের অভিযোগ ছিল বলে জানা গেছে।

ঘটনার পরপরই স্থানীয় ছাত্রদল কর্তৃপক্ষ সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামীমকে সকল পদ থেকে বহিষ্কার করে।

লংগদু থানা পুলিশ জানায়, বিজিবি তাদের আটক করে থানায় হস্তান্তর করে। পরে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, শুধু গ্রেপ্তার নয়, মাদকের উৎস চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি তরুণদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

তাদের মতে, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ নিশ্চিত করা গেলে এলাকাকে মাদকমুক্ত রাখা সম্ভব হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত