শনিবার, ১৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ক্ষতিপূরণের দাবি কৃষকদের

ধামইরহাটে অকাল বৃষ্টিতে তলিয়ে গেল ৫০ হেক্টর ধান পানিতে পচছে ধান

ছবি : চেকপোস্ট

নওগাঁর ধামইরহাট উপজেলার তালঝারি লক্ষিতারা বিলে অসময়ের ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে বিলের নিম্নাঞ্চলের প্রায় ৫০ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, বিলের পানি এখনো পুরোপুরি না নামায় কৃষকদের কোমর পানিতে নেমে ভেজা ধান কাটতে হচ্ছে। অনেক ধান পানিতে পচে যাওয়ায় ফলন ও আর্থিক ক্ষতি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল কাদের বলেন, সারা বছর কষ্ট করে ধান চাষ করেছিলাম। হঠাৎ বৃষ্টি আর পানিতে সব শেষ হয়ে গেল। এখন পরিবার নিয়ে কীভাবে চলব বুঝতে পারছি না।

আরেক কৃষক রশিদুল ইসলাম জানান, বিলের প্রায় ৫০ হেক্টর জমির ধান নষ্ট হয়েছে। দ্রুত সরকারি সহায়তা না পেলে কৃষকদের সংসার চালানো কঠিন হয়ে পড়বে।

স্থানীয় কৃষকরা দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা ও প্রণোদনার দাবি জানিয়েছেন।

#ধামইরহাট #ধানক্ষেত_তলিয়ে_গেছে #কৃষকের_দুর্ভোগ

চেকপোস্ট

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

ধামইরহাটে অকাল বৃষ্টিতে তলিয়ে গেল ৫০ হেক্টর ধান পানিতে পচছে ধান

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

নওগাঁর ধামইরহাট উপজেলার তালঝারি লক্ষিতারা বিলে অসময়ের ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে বিলের নিম্নাঞ্চলের প্রায় ৫০ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, বিলের পানি এখনো পুরোপুরি না নামায় কৃষকদের কোমর পানিতে নেমে ভেজা ধান কাটতে হচ্ছে। অনেক ধান পানিতে পচে যাওয়ায় ফলন ও আর্থিক ক্ষতি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল কাদের বলেন, সারা বছর কষ্ট করে ধান চাষ করেছিলাম। হঠাৎ বৃষ্টি আর পানিতে সব শেষ হয়ে গেল। এখন পরিবার নিয়ে কীভাবে চলব বুঝতে পারছি না।

আরেক কৃষক রশিদুল ইসলাম জানান, বিলের প্রায় ৫০ হেক্টর জমির ধান নষ্ট হয়েছে। দ্রুত সরকারি সহায়তা না পেলে কৃষকদের সংসার চালানো কঠিন হয়ে পড়বে।

স্থানীয় কৃষকরা দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা ও প্রণোদনার দাবি জানিয়েছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত