সুনামগঞ্জ শহরের শহীদ মিনার প্রাঙ্গণে দেশব্যাপী শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা ও অবহেলাজনিত মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আমরা সুনামগঞ্জবাসী উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন সুখেন্দু সেন এবং সঞ্চালনা করেন মো. রাজু আহমেদ।
বক্তারা বলেন, দেশে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশু রামিসার নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা সমাজে গভীর ক্ষোভ সৃষ্টি করেছে। তারা দ্রুত বিচার সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তব্য দেন মোঃ ওবায়দুল হক মিলন, ওবায়দুল মুন্সী, জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট এড. এনাম আহমেদ, পঙ্কজ দে এবং চিত্তরঞ্জন তালুকদারসহ অনেকে।
তারা আরও বলেন, হামজনিত রোগে মৃত্যুবরণ করা শিশুদের পাশাপাশি ঝুঁকিতে থাকা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো এবং দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬