বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বিবাহের দুই মাস পর দাম্পত্য বিরোধ

রামপালে স্ত্রী-শ্যালকের হুমকির অভিযোগ, থানায় নিরাপত্তা চাইলেন স্বামী

ছবি : চেকপোস্ট

বাগেরহাটের রামপাল উপজেলায় সদ্য বিবাহিত স্ত্রী ও শ্যালকের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় লিখিত আবেদন করেছেন এক ব্যক্তি। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টার দিকে ভুক্তভোগী আ. সালাম হিজবুল্লাহ রামপাল থানায় এ আবেদন করেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় দুই মাস আগে দুই পরিবারের সম্মতিতে উপজেলার কদমদি গ্রামের আল আমিন শেখের মেয়ে আফরিনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর স্ত্রী আফরিন শ্বশুর-শাশুড়ির সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং একপর্যায়ে স্বামীর সংসার ছেড়ে বাবার বাড়িতে চলে যান।

অভিযোগে আরও বলা হয়, এরপর তার শ্যালক আরাফাত শেখ মোবাইল ফোনে আ. সালাম হিজবুল্লাহকে হত্যার হুমকি দেন এবং অশালীন ভাষায় গালিগালাজ করেন। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন। পরে তারা থানায় লিখিত আবেদন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা ও নিরাপত্তা কামনা করেন।

এ বিষয়ে অভিযুক্ত আরাফাত শেখের বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজিব আল রশিদ বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

#রামপাল_সংবাদ #বাগেরহাট_খবর #থানায়অভিযোগ

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

রামপালে স্ত্রী-শ্যালকের হুমকির অভিযোগ, থানায় নিরাপত্তা চাইলেন স্বামী

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

বাগেরহাটের রামপাল উপজেলায় সদ্য বিবাহিত স্ত্রী ও শ্যালকের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় লিখিত আবেদন করেছেন এক ব্যক্তি। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টার দিকে ভুক্তভোগী আ. সালাম হিজবুল্লাহ রামপাল থানায় এ আবেদন করেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় দুই মাস আগে দুই পরিবারের সম্মতিতে উপজেলার কদমদি গ্রামের আল আমিন শেখের মেয়ে আফরিনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর স্ত্রী আফরিন শ্বশুর-শাশুড়ির সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং একপর্যায়ে স্বামীর সংসার ছেড়ে বাবার বাড়িতে চলে যান।

অভিযোগে আরও বলা হয়, এরপর তার শ্যালক আরাফাত শেখ মোবাইল ফোনে আ. সালাম হিজবুল্লাহকে হত্যার হুমকি দেন এবং অশালীন ভাষায় গালিগালাজ করেন। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন। পরে তারা থানায় লিখিত আবেদন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা ও নিরাপত্তা কামনা করেন।

এ বিষয়ে অভিযুক্ত আরাফাত শেখের বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজিব আল রশিদ বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত