বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আধুনিক শিক্ষা পরিবেশে জোর

দিরাইয়ে ১ কোটি ৩২ লাখ টাকার স্কুল ভবন উদ্বোধন

ছবি: চেকপোস্ট

সুনামগঞ্জের দিরাই উপজেলা-এ প্রায় ১ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে নির্মিত মধুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একতলা ভবনের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৬ মে) দুপুরে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির উদ্বোধন করেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর বাস্তবায়নে নির্মিত এ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক সভাপতিত্ব করেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর তালুকদার অনুষ্ঠান পরিচালনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার, পারভিন চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া এবং ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধন শেষে প্রধান অতিথি বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে এবং আধুনিক ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে সারাদেশে নতুন নতুন শিক্ষা অবকাঠামো নির্মাণ করা হচ্ছে।

নতুন ভবনটি শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমকে আরও গতিশীল করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

#শিক্ষা_উন্নয়ন #দিরাই #বিদ্যালয়_ভবন

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

দিরাইয়ে ১ কোটি ৩২ লাখ টাকার স্কুল ভবন উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

সুনামগঞ্জের দিরাই উপজেলা-এ প্রায় ১ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে নির্মিত মধুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একতলা ভবনের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৬ মে) দুপুরে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির উদ্বোধন করেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর বাস্তবায়নে নির্মিত এ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক সভাপতিত্ব করেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর তালুকদার অনুষ্ঠান পরিচালনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার, পারভিন চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া এবং ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধন শেষে প্রধান অতিথি বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে এবং আধুনিক ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে সারাদেশে নতুন নতুন শিক্ষা অবকাঠামো নির্মাণ করা হচ্ছে।

নতুন ভবনটি শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমকে আরও গতিশীল করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত