দিরাইয়ে ১ কোটি ৩২ লাখ টাকার স্কুল ভবন উদ্বোধন
সুনামগঞ্জের দিরাই উপজেলা-এ প্রায় ১ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে নির্মিত মধুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একতলা ভবনের উদ্বোধন করা হয়েছে।বুধবার (৬ মে) দুপুরে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির উদ্বোধন করেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর বাস্তবায়নে নির্মিত এ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক সভাপতিত্ব করেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর তালুকদার অনুষ্ঠান পরিচালনা করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার, পারভিন চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া এবং ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।উদ্বোধন শেষে প্রধান অতিথি বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে এবং আধুনিক ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে সারাদেশে নতুন নতুন শিক্ষা অবকাঠামো নির্মাণ করা হচ্ছে।
নতুন ভবনটি শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমকে আরও গতিশীল করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।