বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পুলিশের দাবি

দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা আটক, হত্যার কথা স্বীকারের দাবি

ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জের দিরাই উপজেলায় দুই শিশু সন্তান হত্যার ঘটনায় কামরুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে স্থানীয় গ্রামবাসী তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরুল তার দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন। তবে হত্যার প্রকৃত কারণ, ঘটনার বিস্তারিত এবং এতে অন্য কেউ জড়িত কি না তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।

আটক কামরুল ইসলাম দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া-মধুপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে। নিহত দুই শিশু হলো মোহাদ্দিছ মিয়া (৭) ও তুলনা আক্তার (৪)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার (৭ আগস্ট) বিকেলে কামরুল ইসলাম দুই সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে সন্তানদের নিয়ে তিনি নিখোঁজ ছিলেন।

কয়েক দিন পর সোমবার (১০ আগস্ট) রাতে কামরুল একা বাড়িতে ফিরে আসেন। সন্তানদের বিষয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান বলে অভিযোগ ওঠে। এতে সন্দেহ তৈরি হয় স্বজনদের মধ্যে।

এরপর মঙ্গলবার রাতে সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশ থেকে একটি শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। বুধবার একই এলাকার কাছ থেকে উদ্ধার করা হয় আরও একটি শিশুর মরদেহ। পরে স্থানীয়রা মরদেহ দুটি কামরুলের নিখোঁজ দুই সন্তান মোহাদ্দিছ ও তুলনার বলে শনাক্ত করেন।

বুধবার সকালে স্থানীয়রা কামরুলকে দুই শিশুর বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তিনি সন্তান দুটিকে হত্যার কথা স্বীকার করেছেন বলে স্থানীয়রা জানান। পরে তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কামরুলকে হেফাজতে নেয়।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার জানান, প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে কামরুল ইসলাম তার দুই সন্তানকে হত্যা করে সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন।

তিনি আরও জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, কীভাবে ঘটনাটি ঘটেছে এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

#দিরাই #শিশুহত্যা_বিচার_দাবি #শিশুহত্যা #সুনামগঞ্জ_খবর

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা আটক, হত্যার কথা স্বীকারের দাবি

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সুনামগঞ্জের দিরাই উপজেলায় দুই শিশু সন্তান হত্যার ঘটনায় কামরুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে স্থানীয় গ্রামবাসী তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরুল তার দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন। তবে হত্যার প্রকৃত কারণ, ঘটনার বিস্তারিত এবং এতে অন্য কেউ জড়িত কি না তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।

আটক কামরুল ইসলাম দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া-মধুপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে। নিহত দুই শিশু হলো মোহাদ্দিছ মিয়া (৭) ও তুলনা আক্তার (৪)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার (৭ আগস্ট) বিকেলে কামরুল ইসলাম দুই সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে সন্তানদের নিয়ে তিনি নিখোঁজ ছিলেন।

কয়েক দিন পর সোমবার (১০ আগস্ট) রাতে কামরুল একা বাড়িতে ফিরে আসেন। সন্তানদের বিষয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান বলে অভিযোগ ওঠে। এতে সন্দেহ তৈরি হয় স্বজনদের মধ্যে।

এরপর মঙ্গলবার রাতে সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশ থেকে একটি শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। বুধবার একই এলাকার কাছ থেকে উদ্ধার করা হয় আরও একটি শিশুর মরদেহ। পরে স্থানীয়রা মরদেহ দুটি কামরুলের নিখোঁজ দুই সন্তান মোহাদ্দিছ ও তুলনার বলে শনাক্ত করেন।

বুধবার সকালে স্থানীয়রা কামরুলকে দুই শিশুর বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তিনি সন্তান দুটিকে হত্যার কথা স্বীকার করেছেন বলে স্থানীয়রা জানান। পরে তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কামরুলকে হেফাজতে নেয়।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার জানান, প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে কামরুল ইসলাম তার দুই সন্তানকে হত্যা করে সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন।

তিনি আরও জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, কীভাবে ঘটনাটি ঘটেছে এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত