হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে নতুন সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরছেন। তার অভিনীত ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’ আগামী শুক্রবার (১৪ আগস্ট) আন্তর্জাতিক মুক্তির সঙ্গে একই দিনে বাংলাদেশের দর্শকদের জন্যও মুক্তি পাচ্ছে।
দেশের অন্যতম বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় সিনেমাটি প্রদর্শিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সারভাইভাল মিস্ট্রি ঘরানার এই সিনেমাটি পরিচালনা করেছেন ডেভিড রবার্ট মিশেল। এতে অ্যান হ্যাথাওয়ের সঙ্গে অভিনয় করেছেন ইউয়ান ম্যাকগ্রেগর, মেইসি স্টেলা ও ক্রিশ্চিয়ান কনভেরিসহ আরও অনেকে।
‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’-এর গল্প আবর্তিত হয়েছে প্ল্যাট পরিবারকে ঘিরে। ১৯৮০-এর দশকের একটি সাধারণ শহরতলিতে বসবাস করা এই পরিবারের জীবন হঠাৎ বদলে যায় এক রহস্যময় মহাজাগতিক ঘটনার পর।
এক অদ্ভুত পরিবর্তনের কারণে পুরো ওক স্ট্রিট যেন স্বাভাবিক পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরিচিত পরিবেশ বদলে গিয়ে পরিবারটি আবিষ্কার করে এক অচেনা ও ভয়ংকর জগৎ।
বাইরে বের হয়ে তারা দেখতে পায় বিশাল এক জঙ্গল, গভীর খাদ এবং প্রাগৈতিহাসিক পরিবেশ। সবচেয়ে বড় আতঙ্ক সেখানে ঘুরে বেড়াচ্ছে ভয়ংকর ডাইনোসর।
এরপর প্ল্যাট পরিবারের সামনে শুরু হয় টিকে থাকার কঠিন সংগ্রাম। খাবার ও নিরাপত্তার ব্যবস্থা করার পাশাপাশি সন্তানদের রক্ষা করাই হয়ে ওঠে তাদের প্রধান লক্ষ্য।
একই সঙ্গে তাদের খুঁজে বের করতে হয় এই রহস্যময় পরিবর্তনের কারণ এবং স্বাভাবিক পৃথিবীতে ফিরে যাওয়ার পথ।
কেন ওক স্ট্রিট এমন অচেনা জগতে চলে গেল? পরিবারটি কি শেষ পর্যন্ত ফিরে যেতে পারবে নিজেদের পরিচিত জীবনে? এসব প্রশ্নের উত্তর মিলবে সিনেমাটিতে।
অ্যান হ্যাথাওয়ের অভিনয়, রহস্য, সারভাইভাল থ্রিল ও ডাইনোসরের উপস্থিতি সব মিলিয়ে সিনেমাটি দর্শকদের জন্য নিয়ে আসছে ভিন্নধর্মী অভিজ্ঞতা।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬