বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

হাসপাতাল সিলগালা

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান তিন মাদকসেবীকে কারাদন্ড

১.আটককৃত তিন আসামী ২. হাসপাতাল সিলগালা করার অবস্থান। ছবি : চেকপোস্ট

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযানে একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা এবং আরেকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার মোক্তারপুর ও তুমলিয়া ইউনিয়ন এবং বিকেলে কালীগঞ্জ পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (৫) ধারায় তুমলিয়া ইউনিয়নের টেকমানিকপুর গ্রামের সুলতান মোল্লার ছেলে মোক্তার মোল্লাকে ১০০ টাকা জরিমানাসহ ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া পূর্ণ্যারটেক গ্রামের মৃত এস এম ফিরোজ মিয়ার ছেলে নজরুল ইসলামকে ১০০ টাকা জরিমানাসহ ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুর গ্রামের মৃত আব্দুল গণির ছেলে মো. কাশেমকে ১০০ টাকা জরিমানাসহ ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ সময় প্রসিকিউটর হিসেবে কালীগঞ্জ থানার এসআই মিজানুর রহমান ও বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।

পরে বিকেলে কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বালীগাঁও এলাকায় বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে অভিযান চালানো হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫১ ধারায় কালীগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মানবসেবা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়।

এ ছাড়া শাপলা ডায়াগনস্টিক সেন্টার ও কালীগঞ্জ সেন্ট্রাল হাসপাতালকে শর্তসাপেক্ষে সতর্ক করা হয়েছে।

অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জিসেলী ঘোষ মুন মুন, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক, স্যানিটারি ইন্সপেক্টর দেব প্রসাদ মিত্র এবং বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে মাদকবিরোধী অভিযান এবং অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

Image

#মাদকবিরোধীঅভিযান #কালীগঞ্জ #ভ্রাম্যমাণআদালত

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান তিন মাদকসেবীকে কারাদন্ড

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযানে একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা এবং আরেকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার মোক্তারপুর ও তুমলিয়া ইউনিয়ন এবং বিকেলে কালীগঞ্জ পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (৫) ধারায় তুমলিয়া ইউনিয়নের টেকমানিকপুর গ্রামের সুলতান মোল্লার ছেলে মোক্তার মোল্লাকে ১০০ টাকা জরিমানাসহ ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া পূর্ণ্যারটেক গ্রামের মৃত এস এম ফিরোজ মিয়ার ছেলে নজরুল ইসলামকে ১০০ টাকা জরিমানাসহ ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুর গ্রামের মৃত আব্দুল গণির ছেলে মো. কাশেমকে ১০০ টাকা জরিমানাসহ ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ সময় প্রসিকিউটর হিসেবে কালীগঞ্জ থানার এসআই মিজানুর রহমান ও বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।

পরে বিকেলে কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বালীগাঁও এলাকায় বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে অভিযান চালানো হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫১ ধারায় কালীগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মানবসেবা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়।

এ ছাড়া শাপলা ডায়াগনস্টিক সেন্টার ও কালীগঞ্জ সেন্ট্রাল হাসপাতালকে শর্তসাপেক্ষে সতর্ক করা হয়েছে।

অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জিসেলী ঘোষ মুন মুন, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক, স্যানিটারি ইন্সপেক্টর দেব প্রসাদ মিত্র এবং বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে মাদকবিরোধী অভিযান এবং অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত