রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট জামাল উদ্দিনের সন্ধ্যাকালীন চেম্বারের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় রাঙ্গামাটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার হোটেল ইসফার সংলগ্ন দ্বিতীয় তলায় নতুন এ চেম্বারের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শাহআলম, সাবেক জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সুজন রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট দীনোনাথ তংচঙ্গ্যা, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, অ্যাডভোকেট আবু তালেবসহ আইনজীবী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
এছাড়া উপস্থিত ছিলেন সুজন রাঙ্গামাটি জেলা সাধারণ সম্পাদক এম জিসান বখতিয়ার, পুরাতন বাসস্ট্যান্ড জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইউসুফ চৌধুরী, রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মো. মাসুদ পারভেজ এবং রাঙ্গামাটি আইনজীবী সহকারী (ক্লার্ক) সমিতির সহ-সভাপতি মো. কামাল পাশা।
রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক বলেন, অ্যাডভোকেট জামাল উদ্দিনের নতুন সন্ধ্যাকালীন চেম্বারের মাধ্যমে সাধারণ মানুষ সহজে আইনগত পরামর্শ ও প্রয়োজনীয় সেবা পাওয়ার সুযোগ পাবেন। তিনি সততা ও পেশাদারিত্বের সঙ্গে মানুষের পাশে থেকে কাজ করবেন বলে প্রত্যাশা করেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শাহআলম বলেন, সন্ধ্যাকালীন এ চেম্বারের মাধ্যমে কর্মব্যস্ত মানুষও সুবিধাজনক সময়ে আইনি পরামর্শ ও প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে বক্তারা অ্যাডভোকেট জামাল উদ্দিনের নতুন উদ্যোগের সফলতা কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, এ চেম্বার স্থানীয় মানুষের আইনগত সহায়তা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬