বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

রাজনীতিতে স্থায়ী হতে চান সাকিব

দল বদল নয়, আওয়ামী লীগেই অবস্থান

দল বদল নয়, আওয়ামী লীগেই অবস্থান
সাকিব আল হাসান, ছবি: সংগৃহীত

ক্রিকেট ক্যারিয়ার শেষে পুরোপুরি রাজনীতিতে মন দেওয়ার পরিকল্পনা জানিয়েছেন সাকিব আল হাসান। তার রাজনৈতিক ভবিষ্যৎ পথচলায় বর্তমান কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগেই থাকার ইচ্ছা প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য।

সম্প্রতি বিডিনিউজ টোয়েন্টিফোরকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব তার রাজনৈতিক অবস্থান, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশে ফেরার বিষয়ে খোলামেলা কথা বলেন।

তিনি বলেন, দল বদলের কোনো ইচ্ছা তার নেই এবং তিনি যেখানে থাকেন সেখানেই অনুগত থাকেন। তার ভাষায়, আমার এত দল পরিবর্তন করার শখ নেই। আমি পল্টি দেওয়ার অভ্যাস করি না।

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ থাকা প্রসঙ্গে সাকিব মন্তব্য করেন, কোনো রাজনৈতিক শক্তিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করে রাখা সম্ভব নয় এবং এটি গণতান্ত্রিক অধিকারকে বাধাগ্রস্ত করে।

তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসার সংস্কৃতি বন্ধ করা জরুরি। এক পক্ষ অন্য পক্ষের ভুলের পুনরাবৃত্তি করলে রাজনীতির সংকট থেকেই যাবে বলে মন্তব্য করেন তিনি।

২০২৪ সালের জানুয়ারিতে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব। তবে সরকার পরিবর্তনের পর তার সংসদীয় কার্যকাল দীর্ঘ হয়নি। বর্তমানে দেশের বাইরে থাকলেও তিনি মাগুরার মানুষের প্রতি আস্থা প্রকাশ করেন এবং বলেন, সুষ্ঠু নির্বাচন হলে জনগণ তাকে আবার ভোট দেবে বলে তিনি বিশ্বাস করেন।

দেশে ফেরার বিষয়ে সাকিব জানান, তিনি আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত, তবে তার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তার মতে, সাধারণ নাগরিক হিসেবে যেন আইনি প্রক্রিয়ার মধ্যে হয়রানির শিকার না হতে হয়, সেই নিশ্চয়তা দরকার।

তিনি আরও বলেন, প্রয়োজনীয় নিরাপত্তা ও নিশ্চয়তা পেলে তিনি দ্রুতই দেশে ফিরতে প্রস্তুত।

#বাংলাদেশরাজনীতি #সাকিবআলহাসান #আওয়ামীলীগ

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

দল বদল নয়, আওয়ামী লীগেই অবস্থান

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত