মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা

সৈয়দপুরে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সৈয়দপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। ছবি : চেকপোস্ট

নীলফামারীর সৈয়দপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহযোগী সংগঠন জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে জিয়া মঞ্চ সৈয়দপুর রাজনৈতিক জেলা, পৌর ও উপজেলা কমিটির উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বিকেল সাড়ে ৫টায় একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী এবং যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু।

এ ছাড়া পৌর বিএনপির সভাপতি রশিদুল হক সরকার, জেলা বিএনপির অন্যতম সদস্য ও সাবেক ছাত্রদল সভাপতি শওকত হায়াত শাহ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুপা, জেলা কৃষক দলের সভাপতি মাজহারুল ইসলাম বসুনিয়া মিজুসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জিয়া মঞ্চের সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ আলী, সদস্য সচিব আরমান হামিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জুয়েল সরকার, হারুনর রশীদ, শফিয়ার রহমান, ফেরদৌস, পলাশ, রায়হান ও জামিল আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা কর্মসূচিতে অংশ নেন।

এ ছাড়া পৌর জিয়া মঞ্চের আহ্বায়ক হারুনর রশীদ ও সদস্য আশরাফুল হক বাবু এবং উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক জুয়েল সরকার ও সদস্য সচিব আবু তালেব উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রত্যয়কে সামনে রেখে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যেই প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি আয়োজন করা হয়েছে।

#বিএনপি #সৈয়দপুর #জিয়ামঞ্চ

চেকপোস্ট

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

সৈয়দপুরে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নীলফামারীর সৈয়দপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহযোগী সংগঠন জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে জিয়া মঞ্চ সৈয়দপুর রাজনৈতিক জেলা, পৌর ও উপজেলা কমিটির উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বিকেল সাড়ে ৫টায় একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী এবং যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু।

এ ছাড়া পৌর বিএনপির সভাপতি রশিদুল হক সরকার, জেলা বিএনপির অন্যতম সদস্য ও সাবেক ছাত্রদল সভাপতি শওকত হায়াত শাহ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুপা, জেলা কৃষক দলের সভাপতি মাজহারুল ইসলাম বসুনিয়া মিজুসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জিয়া মঞ্চের সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ আলী, সদস্য সচিব আরমান হামিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জুয়েল সরকার, হারুনর রশীদ, শফিয়ার রহমান, ফেরদৌস, পলাশ, রায়হান ও জামিল আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা কর্মসূচিতে অংশ নেন।

এ ছাড়া পৌর জিয়া মঞ্চের আহ্বায়ক হারুনর রশীদ ও সদস্য আশরাফুল হক বাবু এবং উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক জুয়েল সরকার ও সদস্য সচিব আবু তালেব উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রত্যয়কে সামনে রেখে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যেই প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি আয়োজন করা হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত