বুধবার, ০৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

১ মাসের বিনাশ্রম সাজা

থামেরহাটে ইয়াবাসহ বৃদ্ধ আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

ছবি: চেকপোস্ট

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার থামেরহাট বাজারে দুই পিস ইয়াবাসহ আইয়ুব আলী (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে তিলাই ইউনিয়নের থামেরহাট বাজারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয় জনতা আইয়ুব আলীকে আটক করে প্রশাসনকে খবর দেয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইয়ুব আলীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

রায় কার্যকরের পর উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট উপস্থিত জনসাধারণের সামনে ধ্বংস করা হয়।

স্থানীয়রা জানান, মাদকের বিরুদ্ধে জনসচেতনতার অংশ হিসেবে দ্রুত প্রশাসনকে অবহিত করায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে। তাঁদের মতে, মাদক প্রতিরোধে জনসম্পৃক্ততা এবং প্রশাসনের দ্রুত পদক্ষেপ সমাজে ইতিবাচক বার্তা দেবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

#ইয়াবা #কুড়িগ্রাম #ভ্রাম্যমাণআদালত

চেকপোস্ট

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

থামেরহাটে ইয়াবাসহ বৃদ্ধ আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার থামেরহাট বাজারে দুই পিস ইয়াবাসহ আইয়ুব আলী (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে তিলাই ইউনিয়নের থামেরহাট বাজারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয় জনতা আইয়ুব আলীকে আটক করে প্রশাসনকে খবর দেয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইয়ুব আলীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

রায় কার্যকরের পর উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট উপস্থিত জনসাধারণের সামনে ধ্বংস করা হয়।

স্থানীয়রা জানান, মাদকের বিরুদ্ধে জনসচেতনতার অংশ হিসেবে দ্রুত প্রশাসনকে অবহিত করায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে। তাঁদের মতে, মাদক প্রতিরোধে জনসম্পৃক্ততা এবং প্রশাসনের দ্রুত পদক্ষেপ সমাজে ইতিবাচক বার্তা দেবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত