বুধবার, ১০ জুন ২০২৬
চেকপোস্ট

মোংলায় পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার (৩ জুন ২০২৬) দুপুরে মোংলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পশুর হোটেলের সামনে ফাঁকা স্থান থেকে তাদের আটক করা হয়।মোংলা থানা পুলিশের এসআই (নিঃ) আব্দুল লতিফ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃতরা হলেন  মোঃ হালিম শেখ (৩৫), মোঃ রাসেল সিকদার (২৬) এবং মোঃ রাসেল শেখ (৩২)।পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে মোট ২০ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা তৈরি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।এ বিষয়ে মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।

মোংলায় পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার