২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে লেখা তিন পৃষ্ঠার পদত্যাগপত্র ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছেন বলে দাবি করেছেন দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী।
রোববার (৩১ মে) দুপুরে ইউটিউবভিত্তিক সংবাদমাধ্যম দ্য পোস্টে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
মতিউর রহমান চৌধুরী বলেন, শেখ হাসিনা পদত্যাগ করতে চাইলেও শেষ পর্যন্ত তা জমা দিতে পারেননি। তার হাতে লেখা তিন পৃষ্ঠার পদত্যাগপত্রটি তিনি ভ্যানিটি ব্যাগে করে নিয়ে যান।
তিনি আরও জানান, পদত্যাগপত্রটি টাইপ করার জন্য বিটিভির একজন স্টাফকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেখানে শেখ হাসিনা নিজের সরকারের কাজের বিবরণ শেষে লিখেছিলেন আমি এই কারণে পদত্যাগ করছি এটাই ছিল শেষ অংশ।
মতিউর রহমান চৌধুরীর ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং গণভবনের আশপাশে আন্দোলনকারীরা পৌঁছে যায়। তখন বারবার ওয়াকি-টকিতে খবর আসছিল যে লোকজন খুব কাছাকাছি চলে এসেছে।
তিনি বলেন, চাপের মুখে তাকে দ্রুত স্থান ত্যাগের পরামর্শ দেওয়া হয়। সে সময় পদত্যাগপত্রটি ব্যাগে নিয়েই তিনি বেরিয়ে যান। পরে গাড়িতে ওঠার সময় একজন ব্রিগেডিয়ার জেনারেলকে ব্যাগটি ফেরত আনার নির্দেশও দেন বলে দাবি করা হয়।

রোববার, ৩১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬