শনিবার, ৩০ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

বেকারির অস্তিত্ব দেখলেন স্বাস্থ্যমন্ত্রী

নবজাতক মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতালে মিলল বেকারি, চাঞ্চল্য

ছবি : সংগৃহীত

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল-এর ভবনের ওপর একটি বিস্কুট তৈরির বেকারির সন্ধান পাওয়া গেছে। সম্প্রতি হাসপাতালটিতে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় চলমান তদন্তের মধ্যেই বিষয়টি সামনে আসে।

শনিবার (৩০ মে) হাসপাতাল পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, হাসপাতালের ওপরের অংশে একটি বেকারি পরিচালিত হচ্ছে এবং সেখানে ইলেকট্রিক ওভেন চালু অবস্থায় দেখা গেছে। তবে এ বিষয়ে কথা বলার মতো কোনো দায়িত্বশীল প্রকৌশলীকে পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, একটি মেডিকেল কলেজ হাসপাতালের ভবনে এ ধরনের কার্যক্রম থাকা অত্যন্ত দুঃখজনক। ঘটনাটি খতিয়ে দেখা হবে।

এদিকে, ৬ নবজাতকের মৃত্যুর কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন নির্ধারিত সময়ে জমা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, সন্তান হারানো মায়েদের বক্তব্য এখনও গ্রহণ করা সম্ভব হয়নি। এজন্য তদন্ত কমিটিকে আরও তিন দিন সময় দেওয়া হয়েছে এবং আগামী ৩ জুন পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, এক মায়ের অনুরোধে নবজাতক ইউনিটের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) রাত ২টা থেকে ৪টা পর্যন্ত বন্ধ ছিল। ওই সময়ে পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকায় বিষয়টি তদন্তে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং দায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, তদন্তকারীরা হাসপাতালের সার্বিক কার্যক্রম খতিয়ে দেখছেন। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট সব তথ্য জনসম্মুখে তুলে ধরা হবে।

পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হানসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

#আদ_দ্বীন_হাসপাতাল #নবজাতক_মৃত্যু #স্বাস্থ্য_খাত_তদন্ত

চেকপোস্ট

শনিবার, ৩০ মে ২০২৬

নবজাতক মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতালে মিলল বেকারি, চাঞ্চল্য

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল-এর ভবনের ওপর একটি বিস্কুট তৈরির বেকারির সন্ধান পাওয়া গেছে। সম্প্রতি হাসপাতালটিতে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় চলমান তদন্তের মধ্যেই বিষয়টি সামনে আসে।

শনিবার (৩০ মে) হাসপাতাল পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, হাসপাতালের ওপরের অংশে একটি বেকারি পরিচালিত হচ্ছে এবং সেখানে ইলেকট্রিক ওভেন চালু অবস্থায় দেখা গেছে। তবে এ বিষয়ে কথা বলার মতো কোনো দায়িত্বশীল প্রকৌশলীকে পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, একটি মেডিকেল কলেজ হাসপাতালের ভবনে এ ধরনের কার্যক্রম থাকা অত্যন্ত দুঃখজনক। ঘটনাটি খতিয়ে দেখা হবে।

এদিকে, ৬ নবজাতকের মৃত্যুর কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন নির্ধারিত সময়ে জমা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, সন্তান হারানো মায়েদের বক্তব্য এখনও গ্রহণ করা সম্ভব হয়নি। এজন্য তদন্ত কমিটিকে আরও তিন দিন সময় দেওয়া হয়েছে এবং আগামী ৩ জুন পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, এক মায়ের অনুরোধে নবজাতক ইউনিটের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) রাত ২টা থেকে ৪টা পর্যন্ত বন্ধ ছিল। ওই সময়ে পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকায় বিষয়টি তদন্তে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং দায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, তদন্তকারীরা হাসপাতালের সার্বিক কার্যক্রম খতিয়ে দেখছেন। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট সব তথ্য জনসম্মুখে তুলে ধরা হবে।

পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হানসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত