চকবাজার এলাকায় নকল প্রসাধনী পণ্য তৈরির অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকে জরিমানা করেছে।
বুধবার (২১ মে) পরিচালিত অভিযানে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বিপুল পরিমাণ নকল কসমেটিকস ও তৈরির সরঞ্জাম জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাব-১০-এর সহযোগিতায় চকবাজারের দেবিদাসঘাট এলাকার একটি ভবনে অভিযান চালানো হয়।
জব্দকৃত নকল প্রসাধনী পণ্য জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় সেগুলো ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়।
র্যাব জানিয়েছে, ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬