ঢাকায় নকল কসমেটিকস কারখানায় র্যাবের ধাক্কা, জরিমানাসহ পণ্য ধ্বংস
চকবাজার এলাকায় নকল প্রসাধনী পণ্য তৈরির অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকে জরিমানা করেছে।বুধবার (২১ মে) পরিচালিত অভিযানে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বিপুল পরিমাণ নকল কসমেটিকস ও তৈরির সরঞ্জাম জব্দ করে ধ্বংস করা হয়।অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাব-১০-এর সহযোগিতায় চকবাজারের দেবিদাসঘাট এলাকার একটি ভবনে অভিযান চালানো হয়।জব্দকৃত নকল প্রসাধনী পণ্য জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় সেগুলো ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়।
র্যাব জানিয়েছে, ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।